চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডের বড় তারকাদের ছোট পর্দা জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

বলিউড তারকারা এতটাই ব্যস্ত থাকেন যে অনেক বড় নির্মাতার সিনেমা ফেরাতেও বাধ্য হন মাঝে মাঝে। কিন্তু শত ব্যস্ততার মাঝেও বলিউডের কিছু তারকা টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য সময় বের করে ফেলেন।

সালমান খান, অমিতাভ বচ্চনের মতো বড় তারকারাও তাদের ব্যস্ত রুটিনের ফাঁকে অনেকটা সময় বরাদ্দ রাখেন টেলিভিশনের পর্দার জন্য।

অমিতাভ বচ্চনের কথাতেই প্রথমে আসা যাক। জনপ্রিয় শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র উপস্থাপনা করেন তিনি দুই দশক ধরে। মাঝে শুধু তৃতীয় সিজনে উপস্থাপনা করেছিলেন শাহরুখ খান। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১২ তম সিজন প্রচার করা হচ্ছে বর্তমানে।

বেশ কয়েক বছর ধরে ‘বিগ বস’ উপস্থাপনা করছেন সালমান খান। প্রতিযোগীদের চাইতে উপস্থাপক সালমানকে ঘিরেই ভক্তদের উত্তেজনা বেশি থাকে। প্রতিযোগীদের সম্পর্কে সালমানের মতামত জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন দর্শকরা। ‘বিগ বস’ হাউজে অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, শিল্পা শেঠি, আরশাদ ওয়ারসির মতো তারকারা অতিথি হয়ে এসেছেন অনেকবার।

‘ইন্ডিয়ান প্রো মিউজিক লিগ’ শুরু হবে আগামী বছরের শুরুতে। ছয়টি দল থাকবে সেখানে বলিউড তারকাদের। শ্রদ্ধা কাপুর, শক্তি কাপুর, সিদ্ধান্ত কাপুর, রাজকুমার রাও, গোবিন্দ, রিতেশ দেশমুখকে দেখা যাবে ভারতের বিভিন্ন এলাকা থেকে আশা প্রতিযোগীদের দলের প্রতিনিধিত্ব করতে।

আমির খানকে প্রথমবারের মতো টিভি পর্দায় দেখা গিয়েছিল জনপ্রিয় ‘সত্যমেব জয়তে’ টক শোতে। টিআরপির শীর্ষে থাকা এই অনুষ্ঠানটির প্রতিটি পর্বে ভারতের একটি নির্দিষ্ট সমস্যাকে তুলে ধরা হতো। নারী ভ্রূণ হত্যা, শিশুদের ওপর যৌন হয়রানি, স্বাস্থ্যসেবা খাত, যৌতুক প্রথাসহ বিয়েকেন্দ্রিক অন্যান্য সামাজিক সমস্যা, প্রতিবন্ধী মানুষদের সমস্যা, কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশকের ব্যবহারের ক্ষতিকর প্রভাব নিয়ে বিভিন্ন পর্ব তৈরি করা হয়েছিল।

Reneta

মাধুরীর ‘ড্যান্স দিওয়ানে’, সানি লিওনের ‘ এমটিভি স্প্লিটসভিলা’ও দর্শকপ্রিয়তা পেয়েছিল। ‘নাচ বালিয়ে’, ‘সুপার ড্যান্সার’ সহ একাধিক শো-তে বিচারক হিসেবে দেখা গেছে শিল্পা শেঠিকে। গত বছর ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’-এ কারিনাকে দেখা গেছে বিচারক হিসেবে।

বলিউড তারকাদের অংশগ্রহণে টেলিভিশনের এসব অনুষ্ঠানের চাহিদা বেড়ে যায় অনেক। ফলে এই অনুষ্ঠানগুলোর ফাঁকে বিজ্ঞাপন প্রচার নিয়েও চলে প্রতিযোগিতা।

ভারতের অন্যতম বিনোদনের মাধ্যম টেলিভিশন। প্রতিবছর টেলিভিশনের দর্শকের সংখ্যা বাড়ছে। এমনকি মহামারিতেও এই চাহিদা একটুও কমেনি, বরং বেড়েছে। ওটিটি প্ল্যাটফর্মের চাহিদাও বেড়েছে। তবে টেলিভিশনের সাথে সেটার তুলনা করার প্রশ্নই আসে না। -কইমই

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনআমির খানকৌন বনেগা ক্রোড়পতিবিগ বসশাহরুখ খানসানি লিওনসালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ঝড়’ সামলে মাশরাফীর নতুন শুরু

পরবর্তী

টাঙ্গাইলে বাস-অটোরিক্সা সংঘর্ষে অটোরিক্সা চালক নিহত

পরবর্তী

টাঙ্গাইলে বাস-অটোরিক্সা সংঘর্ষে অটোরিক্সা চালক নিহত

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় সুস্থতার হার ও মৃত্যুর সংখ্যা বেড়েছে

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT