জনপদ

বলাৎকারের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

দুই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার, পুলিশি জিজ্ঞাসাবাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মাদ্রাসা শিক্ষক পুলিশি জিজ্ঞাসাবাদে, অভিযোগের তদন্ত চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ঘাটাইলের একটি হাফিজিয়া মাদ্রাসা থেকে বলাৎকারের অভিযোগে দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। বলাৎকারের শিকার দুই শিশু ওই মাদ্রাসার হেফজ খানার ছাত্র।

গ্রেপ্তার হওয়া শিক্ষকরা হলেন গোপালপুর উপজেলার শরিফপুর গ্রামের হেকম আলীর ছেলে রমিজুল (২২) ও ভূঞাপুর উপজেলার নিকরাইল গ্রামের মৃত তারা মিয়ার ছেলে খায়রুল (২২)। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ঘাটাইল থানার পুলিশের উপ পরিদর্শক মো. মতিউর রহমান জানান, বলাৎকারের শিকার শিশুরা নির্যাতনের বিষয়টি পরিবারকে জানালে পরিবার থানায় অভিযোগ জানায়। পরে মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষক রমিজুল (২২) ও খায়রুল গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, এ বিষয়ে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষকদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তারা আদালতে বলাৎকারের বিষয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।

বিষয়:গ্রেপ্তার বলাৎকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…