চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকটি বলধা গার্ডেন গড়ে তুলতে পরিবেশ ও বন মন্ত্রীর আশ্বাস

মো. জাহিদুজ্জামান মো. জাহিদুজ্জামান
১১:০৮ পূর্বাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৮
পরিবেশ
A A

পুরান ঢাকার বলধা গার্ডেনে এখনো বিরল প্রজাতির দেশি-বিদেশি অনেক গাছ রয়েছে। তবে আশপাশের উঁচু ভবন এবং ফ্লাইওভারের কারণে এখন আর বাগানে ঠিকমতো সূর্যের আলো প্রবেশ করে না। এনিয়ে সেমিনারে বিশেষজ্ঞদের দাবিতে আরেকটি বলধা গার্ডেন গড়ে তোলার আশ্বাস দিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রী।

১৯০৯ সালে প্রকৃতিপ্রেমী জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী ঢাকার ওয়ারিতে বলধা গার্ডেন প্রতিষ্ঠা করেন। দুই খণ্ডের বাগানের নাম দেন সাইকি ও সিবলি। এ গ্রিক শব্দ দুটির অর্থ আত্মা ও প্রকৃতির দেবী। কিন্তু গাজীপুরের বলধা এলাকার জমিদারের এ সৃষ্টি বলধা গার্ডেন হিসেবেই পরিচিতি পায়। এখানে দেশি-বিদেশি প্রায় আটশ’ প্রজাতির উদ্ভিদ রয়েছে। আছে বিরল ও শতবর্ষী বৃক্ষও।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের সেমিনারে বক্তারা বলেন, বাগানঘেঁষা বহুতল ভবন এবং ফ্লাইওভারের কারণে গাছপালা সূর্যের আলো পাচ্ছে না। আগামীতে এ বাগান টিকিয়ে রাখা কঠিন হবে বলে মত দেন বিশেষজ্ঞরা। ওইসব গাছের চারা তৈরি করে আরেকটি বলধা গার্ডেন সৃষ্টির দাবি জানান তারা।

জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর প্রকৃতি প্রেমের প্রশংসা করে প্রকৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবেশবলধা গার্ডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT