চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর না আসায় অজ্ঞান কনে, শেষে বিয়ে করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

আলাউদ্দিন শিবলু আলাউদ্দিন শিবলু
১:৪৪ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A

বিয়ের সব আয়োজন সম্পন্ন। বধূ সেজে বিয়ের আসরে বসে অপেক্ষা করছিলেন বরের জন্য। কিন্তু সারাদিনেও বর আসেনি। এক সময় অজ্ঞান হয়ে পড়ে যান কনে।

গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহম্মদ আলী মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। এতে এলাকায় বেশ চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়।

তাৎক্ষণিক কনের পরিবার চরহাজারী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের কাছে এ বিষয়ে অভিযোগ করলে এক পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন খোকন (৩৩) কনেকে বিয়ের সিদ্ধান্ত নেয়।

আলাউদ্দিন মুছাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) মৃত নূর ইসলাম ভূঞার ছেলে।

স্থানীয় বাসিন্দা সাখাওয়াত হোসেন জায়েদ জানান, গত কয়েকদিন আগে পারিবারিকভাবে চরপার্বতী ইউনিয়নের বাসিন্দা মো. শাকিলের সঙ্গে চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হেলালের মেয়ে সানজিদা ইয়াছমিনের বিয়ের দিন ধার্য করা হয় ১৪ ফেব্রুয়ারি।

বিয়েতে সাড়ে ছয় লাখ টাকা ও ১ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার দেনমোহরে সোমবার দুপুরে বিয়ের সব আয়োজন সম্পন্ন করে কনের পক্ষ। দুপুরের মধ্যে কনে পক্ষের মেহমান ও সমাজের লোকজন খাওয়াদাওয়া শেষ করে। কিন্তু নির্দিষ্ট সময়ে বর পক্ষ বিয়ে বাড়িতে আসেনি।

Reneta

মেয়ের পরিবারের পক্ষ থেকে ঘটক ও বর পক্ষের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করলেও তারা শেষ পর্যন্ত বিয়ের আসরে যোগ দেয়নি। একপর্যায়ে মেহেদি হাতে কনে অজ্ঞান হয়ে যান।

তাৎক্ষণিক বিয়ের সিদ্ধান্ত নেয়া আলাউদ্দিন খোকন বলেন, আমি নিজের ইচ্ছায় একটি অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মানবিক দিক বিবেচনা করে এ সিন্ধান্ত গ্রহণ করেছি। রাত ৯টার দিকে আমার পরিবারের একাধিক সদস্যের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।

তিনি দেশবাসীর কাছে তাদের দাম্পত্য জীবনে সুখ কামনায় দোয়া চেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোয়াখালীবিয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT