চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষার আগেই ভোলায় তীব্র ভাঙ্গন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

বর্ষা মৌসুম শুরু হতে না হতেই ভোলা সদরের ইলিশা ও রাজাপুর ইউনিয়নের ৩
কিলোমিটার এলাকা জুড়ে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনের কারণে ফসলি জমি,
ঘরা, মাছের ঘাটসহ বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে পড়েছে। আতঙ্কিত হয়ে পড়েছে নদী তীরের মানুষ।

গত মৌসুমে মেঘনার ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ হয় পাঁচ কিলোমিটার এলাকা এবং দশ হাজার মানুষ গৃহহারা হয়েছিল। সেসময় বহুআন্দোলনের পর ভাঙ্গন রোধ কল্পে একনেকে ২৮০ কোটি টাকার একটি প্রকল্প পাস হয়। কিন্তু প্রকল্প পাস হওয়ার এক মাস পেরিয়ে গেলেও ভাঙ্গন রোধে এখনো কাজ শুরু হয়নি।

এবার এ মৌসুমেই ইলিশা ইউনিয়নের ফেরীঘাট এলাকা থেকে রাজাপুরের জোড়াখাল পর্যন্ত ৩ কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয় ভাঙ্গন।

এলাকার মানুষরা বলছে, যেভাবে ভাঙ্গন শুরু হয়েছে, আর কবে বন্যা হবে সেই আশায় থাকলে এলাকার মানুষরা বিলীন হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, স্কুল-কলেজসহ রাস্তা ঘাট নদী ভাঙ্গনে ধ্বংস হয়ে যাচ্ছে। নদী ভাঙ্গনে ঘরহারা মানুষরা সরকারের কাছে দাবি জানিয়েছে দুই মাসের মধ্যে যেনো নদী ভাঙ্গনের সমস্যার সমাধান হয়।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই শিগগিরই কাজ শুরু করা হবে। ভোলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইউনুস বলেন, বর্তমানে টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে, আশা করা যায় আগামী সপ্তাহের মধ্যে ভিতরে প্রক্রিয়া শেষ হলে আমরা নদী ভাঙ্গনের কাজ আরম্ভ করতে পারবো।

তবে ভাঙ্গন প্রতিরোধের কাজ দ্রুত বাস্তবায়নের দাবি ইলিশা ও রাজাপুরবাসীর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নদী ভাঙ্গনভোলা
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT