চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষার আগেই তিস্তার বাম তীর রক্ষা প্রকল্পের কাজ শেষ করার দাবি

শ্যামল ভৌমিকশ্যামল ভৌমিক
৫:১৪ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৩
কুড়িগ্রাম, জনপদ
A A

তিস্তা নদীর বাম তীর রক্ষা প্রকল্পের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। গত বর্ষা মৌসুমে তিস্তার ভাঙ্গণে কুড়িগ্রামের চিলমারী ও উলিপুর উপজেলার বজরা ইউনিয়নসহ সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়নের কারেন্ট বাজার এলাকায় ব্যাপক ভাঙ্গণে সহস্রাধিক পরিবার গৃহহীন হয়ে যায়। এপ্রেক্ষিতে এলাকাবাসী কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড প্রাথমিক তীর প্রতিরক্ষার উদ্যোগ নিলেও তিস্তার প্রবল স্রোতের কারণে কাজটি বন্ধ রেখে শুস্ক মৌসুমে কাজটি সম্পন্ন করার কথা বললেও গত ৮ মাসে কাজটির তেমন কোন অগ্রগতি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে উঠেছে এলাকাবাসী।

আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যেই কাজটি শেষ করার নির্দেশ দিয়েছেন রংপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মাহবুবর রহমান।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড চিলমারী ও সুন্দরগঞ্জ উপজেলায় জরুরী ভিত্তিতে ভাঙ্গন প্রতিরোধে কুড়িগ্রাম বন্যা নিয়ন্ত্রণ ও নিস্কাশন প্রকল্পের আওতায় ৫ কোটি ৭৫ লাখ ৬৩ হাজার টাকায় ২শ ৫০ কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন ৭৫ হাজার জিও ব্যাগ ডাম্পিং, ৭৫ কেজি ধারণ ক্ষমতা ৮১ হাজার ৭শ ৪৬টি স্যান্ড-সিমেন্ট গানি ব্যাগ প্লেসিং সহ ১ হাজার মিটার অংশে প্রাথমিক তীর প্রতিরক্ষার জন্য টেন্ডারের মাধ্যমে মো. হাসিবুল হাসান নামে এক ঠিকাদারকে গত ৮ মাস আগে কাজটির কার্যাদেশ দেয়া হয়। পরবর্তীতে সামান্য কিছু বস্তা ডাম্পিং করা হলেও তিস্তার প্রবল স্রোতে ও বন্যার কারণে কাজটি বন্ধ রাখা হয়।

আগামী ২৮ ফেব্রুয়ারি কাজটি সমাপ্তির কথা থাকলেও এলাকাবাসী এই সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে কি না, তা নিয়ে মিশ্র প্রতিক্রয়া ব্যক্ত করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুড়িগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’

ক্যালগেরি স্ট্যাম্পিডে পর্যটকদের ঢল, যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও

জুলাই ৮, ২০২৬

৫ ক্রুসহ পাকিস্তানে কার্গো বিমান নিখোঁজ

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রেললাইন ডুবে যাওয়ায় পর্যটক এক্সপ্রেসের পর কক্সবাজার এক্সপ্রেসও বাতিল

জুলাই ৮, ২০২৬

বড় দলের পক্ষে প্রভাব বিস্তার, ফিফার বিরুদ্ধে অভিযোগের আসল রহস্য

জুলাই ৮, ২০২৬

স্কালোনি আবেগে কেঁদেছেন, বিশ্বাস রেখেছেন প্রত্যাবর্তনের

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT