লিওনেল মেসি ও নেইমারকে দর্শক বানিয়ে লন্ডনের পলেডিয়াম থিয়েটারে সোমবার রাতে বর্ষসেরার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটির নাম ক্রিস্টিয়ানো রোনালদো। জিনেদিন জিদান হয়েছেন সেরা কোচ। রিয়াল মাদ্রিদের ডাবল জেতার বছরে ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশেও থাকল লস ব্লাঙ্কোসদের জয়-জয়কার।
বর্ষসেরা একাদশে রিয়ালেরই ৫ জন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন। বার্সেলোনা থেকে আছেন দুই জন। বাকি চার জনের দুজন পিএসজির, একজন করে জুভেন্টাস ও এসি মিলানের।
তবে এই ১১ জনের তিনজন ছেড়ে আসা ক্লাবের হয়ে পারফরম্যান্সের জন্য জায়গা পেয়েছেন। আলভেজ এখন পিএসজিতে, গত মৌসুমে ছিলেন জুভেন্টাসে। তেমনি বোনুচ্চি জুভেন্টাস থেকে এসি মিলানে গেছেন, আর নেইমার বার্সেলোনা থেকে পিএসজিতে।
এক নজরে ফিফা-২০১৭ এর সেরারা:
বর্ষসেরা খেলোয়াড়: ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল)
বর্ষসেরা কোচ: জিনেদিন জিদান (রিয়াল)
বর্ষসেরা গোলরক্ষক: জিয়ানলুইজি বুফন (জুভেন্টাস)
বর্ষসেরা গোল (পুসকাস অ্যাওয়ার্ড): অলিভিয়ে জিরুদ (আর্সেনাল)
ফিফার বর্ষসেরা একাদশ:
বুফন (জুভেন্টাস), আলভেজ (জুভেন্টাস/পিএসজি), বোনুচ্চি (জুভেন্টাস/এসি মিলান), রামোস (রিয়াল), মার্সেলো (রিয়াল), মডরিচ (রিয়াল), ক্রুস (রিয়াল), ইনিয়েস্তা (বার্সেলোনা), নেইমার (বার্সেলোনা/পিএসজি), মেসি (বার্সেলোনা), রোনালদো (রিয়াল)।








