চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষবিদায় দিয়ে সারাদেশে বর্ষবরণের প্রস্তুতি

রাহুল রায়রাহুল রায়
১১:১০ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৫
অন্যান্য
A A

পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছে রাজধানী ঢাকাসহ সারাদেশে। ৩০ চৈত্র ‘চৈত্র সংক্রান্তি’, বিদায়ী বাংলা সনের শেষ দিন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কালের আবর্তে হারিয়ে যাবে ১৪২১ বঙ্গাব্দ। নতুন সূর্যোদয়ের সঙ্গে শুরু হবে নতুন বছর ১৪২২।

বর্ষবিদায়ে চলছে নানা আয়োজন। সংক্রান্তি উপলক্ষ্যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চলছে হালখাতার আয়োজন। পুরানো ঢাকার শাঁখারি বাজার, জিন্দাবাজার ও বাবু বাজারের চলছে সংক্রান্তি উৎসব।

শাঁখারি বাজারের স্বর্ণের দোকান, শ্যামবাজারের মুদি দোকানগুলো, তাঁতি বাজার ও ইসলামপুরের কাপড়ের দোকানগুলোতে ব্যবসায়ীরা হালখাতার আয়োজন হয় বেশ ঘটা করে। এইদিনে নিয়মিত ক্রেতাদের নিমন্ত্রণ পাঠায় ব্যবসায়ীরা। তারা আশা করেন নতুন বছরের শুরুটা ভালো হিসাব দিয়েই শুরু করবে। দোকানে দোকানে চলে মিষ্টি খাওয়ার ধুম।

বর্ষবিদায়ের সঙ্গে সঙ্গে নেওয়া হচ্ছে বর্ষবরণের প্রস্তুতি। পহেলা বৈশাখের সবচেয়ে বড় আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের মঙ্গল শোভাযাত্রা। হাজার বছরের বাংলা ঐতিহ্যের ধারক এই শোভাযাত্রা, পুরানোকে বিদায় বলে নতুনকে বরণ করে নেবে। এবারের শোভাযাত্রায় নতুনত্ত্ব আনতে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, নতুন বছরকে আমন্ত্রণ জানানোর সমস্ত প্রস্তুতি প্রায় শেষ। বাঙ্গালি ঐতিহ্যকে ফুটিয়ে তোলা নকশী কাঁথা এবারের শোভাযাত্রার থিম।

তবে বর্ষবরণে ভিন্ন মাত্রা যোগ করে দিতে সুরের ধারা ও চ্যানেল আই আয়োজন করেছে ‘হাজারো কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কোটি বাঙালির বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব পালন করবে। ‘হাজারো কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠানটি চারবছর ধরে সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পহেলা বৈশাখ
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির কর্মসূচি ঘোষণা

জুলাই ৪, ২০২৬

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT