চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষবরণ প্রস্তুতিতে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২২
শিক্ষা
A A

সাভার প্রতিনিধি: ‘নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’ এই প্রতিপাদ্যে বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রায় নামতে বাকি আর মাত্র এক দিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রবেশমুখেই দেখা যায় নতুন বর্ষবরণের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা। সুযোগ পেলে তাদের কর্মযজ্ঞে হাত মেলাচ্ছেন প্রাক্তন শিক্ষার্থীরাও।

বাঙালির সবচেয়ে বড় সর্বজনীন উৎসব বাংলা বর্ষবরণ। নতুন বছরকে স্বাগত জানাতে ১৪২৯ বঙ্গাব্দের পহেলা বৈশাখে আনন্দে মাতবে সারা দেশ। আর বর্ষবরণের সবচেয়ে আকর্ষণীয় আনুষ্ঠানিকতা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। এর প্রস্তুতিতে মুখর চারুকলা প্রাঙ্গণ।

করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর নতুন বছরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হয়নি মঙ্গল শোভাযাত্রা। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় এবার রাজপথে ফিরছে এই বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য।

প্রতি বছর এক মাস আগে থেকেই মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি শুরু হলেও এবার কিছুটা দেরিতে শুরু হয়েছে। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঘুরে দেখা গেল মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে মুখর ব্যস্ত সময় কাটাচ্ছে শিক্ষার্থীরা।

তারা জানায়,গত কয়েক দিনে তারা ওয়াটার কালার অ্যাক্রেলিকে অনেক চিত্রকর্ম করেছি। সেগুলোই বিক্রির জন্য ডিসপ্লেও করা হচ্ছে। তা থেকে মঙ্গল শোভাযাত্রার জন্য কিছু ফান্ড কালেক্ট হবে।

Reneta

বৈশাখী হাটে সাজানো বাঘ, সিংহ, হাতি, পেঁচা,মাছ, ময়ূর, পাখি, ফুল, লতাপাতাসহ নানা মোটিফের সরাচিত্র। সেগুলোও বিক্রির জন্য। নানা কিছুর লোকজ ফর্মের মুখোশে রং করতে ব্যস্ত একদল শিক্ষার্থী।

চারুকলার অনুষদের মুল ফটকের সামনেই চলছে মঙ্গল শোভাযাত্রার মূল মোটিফগুলোর কাজ। সেখানে দাঁড়িয়ে আছে ময়ূর ও মাছের কাঠামো।

এই প্রতিপাদ্য নিয়ে কলা ও মানবিকী অনুষদের ডিন প্রফেসর মোজাম্মেল হক বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বছরই আমাদের একটি প্রতিপাদ্য থাকে। আমরা সময়ের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে একটা প্রতিপাদ্য তৈরি করি। পুরো আয়োজনটাও থাকে মোটামুটি সেটা ধরেই।

জাবির চারুকলা বিভাগের সভাপতি ফারহানা তাবাসসুম বলেন, নির্মল কর, মঙ্গল করে মলিনও মর্ম মুছায়ে’ প্রতিপাদ্যের মধ্য দিয়ে করোনার কারণে যে বিশেষ কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়েছিলাম, আমাদের জীবনযাত্রা, চিন্তা-ভাবনা, দর্শন- এসব কিছুর মধ্যে যে মলিনতার ছাপ পড়েছিল তা থেকে মুক্ত হয়ে আবার নির্মল পরিবেশ আমরা চাইছি এবং নির্মল ভবিষ্যতের দিকে এগোতে চাইছি।

মঙ্গল শোভাযাত্রা এবার সকাল ১০টার সময় পুরাতন কলা ভবনের সামনে হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ করে আবার পুরাতন কলা ভবনের সামনে এসে শেষ হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT