প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো কিছু পাওয়ার জন্য নয় বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছেন তিনি। জাতীয় সংসদে প্রশ্ন উত্তর পর্বে তিনি বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে দিতে এসেছে যেন বাংলাদেশের মানুষ বিশ্বে মাথা উঁচু করে চলতে পারে।
জাতীয় সংসদ বুধবারের অধিবেশনের শুরুতেই ছিলো প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তর। সম্পূরক প্রশ্নে ময়মনসিংহ ৮ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম পিপলস এন্ড পলিটিকস এর একটি গবেষণার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
অভিনন্দনের জবাবে তার অবস্থান জানান প্রধানমন্ত্রী।
ফখরুল ইমাম জানান, সৎ রাষ্ট্রপ্রধান হিসেবে ৮৭ নম্বর পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ নম্বর বাদ যাওয়ার কারণ সরকারের কিছু দুর্নীতি বলে উল্লেখ করেন জাতীয় পার্টির ওই সংসদ সদস্য। এ বিষয়েও উত্তর দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, বিশ্বে বাংলাদেশই একমাত্র পথপ্রদর্শক যারা অন্যের উপর নির্ভর না করে নিজস্ব অর্থায়নে কাজ করে যাচ্ছে।







