চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্তমান পরিস্থিতে মোটেও শুটিংয়ের পক্ষে নন সিয়াম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ০৬, জুন ২০২০
বিনোদন
A A
ছবি: দ্য ডেইলিস্টার

ছবি: দ্য ডেইলিস্টার

করোনাভাইরাসের প্রকোপে প্রায় আড়াই মাস পর ফের শুটিংয়ের অনুমতি দিয়েছে এফডিসি ও চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন। সংশ্লিষ্টরা বলছেন, শর্ত মেনে এবং শুটিংয়ের আগে করোনা টেস্ট করে যে কোনো ইউনিট শুটিং করতে পারবে!

তবে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে এখনই শুটিংয়ের পক্ষে নন চলচ্চিত্রের এ সময়ের ব্যস্ত নায়ক সিয়াম আহমেদ।

শুটিংয়ে ফেরা প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে ‘ফাগুন হাওয়ায়’ ছবির এ অভিনেতা তার মতামত জানিয়ে বললেন, চারপাশে ধীরে ধীরে করোনা সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় আমি শুটিংয়ের পক্ষে নই। সুস্থভাবে বেঁচে থাকলে আগামীতে অনেক কাজ করা যাবে।

এ ক্ষেত্রে নিজের সুরক্ষার পাশাপাশি সিয়াম পরিবারের সুরক্ষার কথা টেনে বললেন, শুটিং থেকে বাসায় ফিরলে পরিবারের সদস্যরা কতোটা নিরাপদে থাকবেন সেটাও বিবেচনা করতে হবে। কারণ সিনেমার শুটিং মানেই অনেক মানুষের আনাগোনা। বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে আসবে। কার মধ্যে কী থাকবে সেটা করোনা টেস্ট করলেও পরে ঝুঁকিতে থাকার সম্ভবনা থাকবে। চাইবো না আমার জন্য পরিবার বিপদে পড়ুক।

তিনি বলেন, প্রোডাকশন বয় চা দেবে, ইউনিটের মানুষরা একসাথে খাবার খাবে, মেকআপম্যান সংস্পর্শে আসবে; এছাড়া বিভিন্নভাবে ক্রাউড হবেই। এতে করে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে না। তাই যতই সচেতন থাকি না কেন সবকিছুর মধ্যে একটা ঝুঁকি কাজ করবে। এতে সঠিকভাবে কাজ করা সম্ভব হবে না। তাই এ অবস্থায় আমি শুটিং করতে চাইনা।

শোনা যাচ্ছিল, সেলেব্রেটি প্রোডাকশনের ব্যানারে তিন নির্মাতা দীপঙ্কর দীপন, অনন্য মামুন ও সৈকত নাসিরের একসঙ্গে নির্মিত সিনেমা ‘ত্রিভুজ’-এ অভিনয় করবেন সিয়াম! চলতি সপ্তাহেই এ ছবির শুটিং শুরুর কথা।

Reneta

সেখানে সিয়াম কাজ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে আমার সঙ্গে কারও কোনো কথা হয়নি। যোগ করে তিনি জানান, হাতে জমে থাকা অনেকগুলো কাজ রয়েছে। করোনা পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত তিনি শুটিং ফিরবেন না।

এদিকে ৫ জুন থেকে ফের শুটিংয়ের অনুমতি প্রদানের পর পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার চ্যানেল আই অনলাইনকে বললেন, করোনা পরীক্ষা করে রিপোর্ট নেগেটিভ নিয়েই শুটিং করা যাবে। তবে শুটিং থেকে করোনা আক্রান্ত হলে তার দায়ভার নিতে হবে ওই শুটিংয়ে পরিচালক ও প্রযোজককে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনালিড বিনোদনশুটিংসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বিশ্বের ১০০ প্রভাবশালী সমাজসেবকের তালিকায় স্থান পাওয়ার স্বীকৃতি ব্র্যাকের প্রতিটি কর্মীর’

মে ১৫, ২০২৬

দাঁতের চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

মে ১৫, ২০২৬

রাষ্ট্রীয় সফর শেষে চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মে ১৫, ২০২৬

স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে কফিনবন্দি হয়ে গ্রামের বাড়ি ফিরছেন কামাল

মে ১৫, ২০২৬

সিলেটে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT