চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণিল আয়োজনে পর্দা নামলো টরোন্টো বাংলা বইমেলার

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১২:২২ অপরাহ্ণ ০২, জুন ২০২৫
প্রবাস সংবাদ, শিল্প সাহিত্য
A A
টরোন্টো বাংলা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

উৎসবমুখর পরিবেশে পর্দা নেমেছে দুই দিনব্যাপী ১৯তম টরোন্টো বাংলা বইমেলার। কানাডার টরেন্টোর ড্যানফোর্থ এলাকার ডেন্টোনিয়া পার্কের শহীদ মিনারে অনুষ্ঠিত এ বইমেলায় বইপ্রেমী, লেখক, প্রকাশক, শিশু-কিশোর, নারী-পুরুষসহ নানা শ্রেণিপেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল পুরো আয়োজনটি।

৩১ মে থেকে শুরু হওয়া বইমেলায় বাংলাদেশ ও উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা লেখক ও প্রকাশকরা অংশ নেন। পাঠকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগে বইমেলাটি হয়ে ওঠে প্রাণবন্ত। বাংলাদেশি-কানাডিয়ান এমপিপি ডলি বেগম বইমেলার উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন বইমেলা আহ্বায়ক সাদি আহমেদ।

বাংলা বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

Banglabid

অন্যমেলা’র উদ্যোগে আয়োজিত এবারের বইমেলায় অংশ নেয় ২৫টিরও বেশি প্রকাশনা সংস্থা। প্রদর্শিত হয় তিন হাজারেরও বেশি নতুন ও পুরনো বই। প্রবাসে থেকেও বাঙালিয়ানা অনুভব করতে মেলার প্রতিটি পর্বে দর্শনার্থীরা মেতে ওঠেন সাহিত্য, সংস্কৃতি আর স্মৃতিচারণায়। কেউ ফিরে পেয়েছেন বাংলা একাডেমির বইমেলার অনুভব, আবার কেউ রমনার চায়ের আড্ডা।

দর্শকদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণকারী ব্যক্তিরা টরোন্টো বাংলা বইমেলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডন অন ড্যানফোর্থ মিলনায়তনে অনুষ্ঠিত বইমেলার দুই দিন ছিল নানা আয়োজন—

  • সাহিত্য আলোচনা ও কর্মশালা
  • কবিতা পাঠ ও আবৃত্তি কর্মশালা
  • নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও লেখক পরিচিতি
  • সামাজিক সমস্যা নিয়ে সেমিনার
  • গুণীজন স্মরণ
  • চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী
  • মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
Reneta

বর্ণিল আয়োজনে টরোন্টো বাংলা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

মেলার শেষ দিনে মাহমুদুল ইসলাম সেলিমের নির্দেশনায় মঞ্চস্থ নাটক “কর্ণকুন্তি সংবাদ” দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করে। আয়োজকরা জানান, প্রজন্মান্তরে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি টিকিয়ে রাখার পাশাপাশি বিশ্ব দরবারে বাংলা সংস্কৃতিকে তুলে ধরাই এই বইমেলার মূল লক্ষ্য।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৩২ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ বৃষ্টিপাত আসামে

পরবর্তী

সিঙ্গাপুরের বিপক্ষে মাঠ মাতাতে এলেন হামজা

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার হামজা সিঙ্গাপুরের বিপক্ষে মাঠ মাতাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিঙ্গাপুরের বিপক্ষে মাঠ মাতাতে এলেন হামজা

জিমে ব্যায়ামরত যুবকদের ছবি, বাংলাদেশি যুবরা সুস্থ জীবনযাত্রার জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জর্ডান ম্যাচেও ‘আত্মবিশ্বাসী’ বাংলাদেশ

সর্বশেষ

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT