চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণবৈষম্যের জেরে নিষেধাজ্ঞার মুখে বুলগেরিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

প্রাক-ইউরো কাপের ম্যাচে কলঙ্ক। ম্যাচের কয়েকঘণ্টার মধ্যে বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর দাবি মেনে পদত্যাগ করেছেন সেদেশের ফুটবল ফেডারেশনের প্রধান। তারপর পুলিশ হানা দিয়েছে ফেডারেশনের অফিসে।

হিস্টো স্টোইচকভের দেশে এই আচরণ নিন্দার কেন্দ্রে। বুলগেরিয়া দলের কোচ ক্রাসিমির বালাকভও ছিলেন স্টোইচকভদের ১৯৯৪ বিশ্বকাপ দলে, যারা সেবার চতুর্থ হয়েছিল।

ইংল্যান্ড হাফজডন গোলে জিতলেও বিতর্ক তাড়া করে ফুটবল বিশ্বকে। বর্ণবৈষম্যের কারণে বুলগেরিয়ার মাঠে ম্যাচ থামে দু’বার। দর্শক গ্যালারির একাংশ থেকে ক্রমাগত বর্ণবৈষম্যমূলক চিৎকার শুনে রেফারি খেলা বন্ধ করে দেন। ঘটনাটি আর ফুটবল মাঠে সীমাবদ্ধ থাকেনি, দু’দেশের প্রধানমন্ত্রীও জড়িয়ে গেছেন।

দর্শকদের টার্গেট ছিল ইংল্যান্ডের কৃষ্ণাঙ্গ ফুটবলাররা। শুরু হয়েছিল টাইরন মিংসকে ঘিরে। সোমবারের ম্যাচে ইংল্যান্ডের জার্সি গায়ে তার অভিষেক হয়েছিল। তারপরে রাহিম স্টার্লিং।

দু’বার খেলা বন্ধের পর বুলগেরিয়ার অধিনায়ক ইভিলিন পোপভকে দর্শকদের কাছে গিয়ে হাতজোড় করতেও দেখা যায়, দর্শকদের এমন হীন আচরণ বন্ধ করতে। কিন্তু লাভ কিছু হয়নি। বুলগেরিয়া নিজেদের মাঠেই খেলা থেকে হারিয়ে যায়। গোলের পর গোল করে যান কেন-স্টার্লিংরা।

কিন্তু ম্যাচ শেষ হয়ে গেলেও উয়েফা ঘটনার তদন্ত করতে নেমেছে। রেফারি রিপোর্টের উপর নির্ভর করছে। সাসপেনশনের হুমকির মুখে দাঁড়িয়ে বুলগেরিয়া। পুরো ঘটনায় ক্ষুব্ধ সেদেশের প্রধানমন্ত্রী বয়কো বরিসভ নির্দেশ দিয়েছেন ফুটবল সংস্থার প্রেসিডেন্টকে পদত্যাগ করতে। সেই নির্দেশ মেনে নিয়েছেন প্রেসিডেন্ট।

Reneta

তবে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী আরও রেগে গেছেন মাঠে দর্শকদের মধ্যে কেউ কেউ যে নাৎসি স্যালুট করেছেন তা দেখে। সেই ছবি ভাইরাল হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ঘটনার নিন্দা করার পাশাপাশি উয়েফাকে অনুরোধ করেছেন পুরো ঘটনার দ্রুত তদন্ত করে দেখতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো বাছাই-২০২০ইংল্যান্ডবুলগেরিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT