চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিয়ম ‘শিথিল’ করছে আইসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৮ পূর্বাহ্ণ ১১, জুন ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ফিফার সঙ্গে মিলে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের প্রতি সংহতির প্রতীক হিসেবে নিজেদের রাজনৈতিক নিয়মকানুন শিথিল করতে যাচ্ছে আইসিসি। নিজেদের বিবেচনার প্রতি আস্থা রেখে এ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এখন থেকে ক্রিকেটাররাও জানাতে পারবেন প্রতিবাদ।

অতীতে রাজনৈতিক বিষয়ে বার্তার ক্ষেত্রে কঠিন প্রতিক্রিয়া দেখিয়েছে আইসিসি। ২০১৯ বিশ্বকাপে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উইকেটকিপিং গ্লাভসে ড্যাগার ইনসগিনিয়া ব্যবহার নিষিদ্ধ করে সংস্থাটি। ২০১৪ সালে হাতে ‘সেভ গাজা’ ও ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা সম্বলিত রিস্ট ব্যান্ড পরায় ইংলিশ অলরাউন্ডার মঈন আলিকে তা খুলে ফেলার আদেশ দেন ম্যাচ রেফারি ডেভিড বুন। মঈনের বিষয়টিতে রাজনীতির চেয়ে মানবিকতার দিক বেশি থাকলেও আমলে নেননি রেফারি বুন।

পুলিশের হাতে যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে বিশ্ববাসীর বিবেক। দেশে দেশে বর্ণবাদের বিরুদ্ধে শুরু হয়েছে প্রতিবাদ। তারই প্রেক্ষিতে ‘কেস-বাই-কেস’ আন্দোলনকারীদের প্রতি সংহতি জানাবে আইসিসি।

আইসিসির এক মুখপাত্র ক্রিকইনফোকে জানিয়েছেন, ‘আইসিসি বর্ণবাদের বিরুদ্ধে এবং এর বৈচিত্র্যের প্রতি গর্বিত। সবার জন্য এক সমাজ গড়ার আহ্বান জানানোর জন্য আমরা ক্রিকেটারদের তাদের নিজ নিজ জায়গা থেকে উৎসাহিত করি। নিজেদের স্বাভাবিক বুদ্ধি খাটিয়ে এ বিষয়ে খেলোয়াড়েরা নিজেদের উদ্যোগ গ্রহণ করবেন এবং এ বিষয়ে ম্যাচ অফিসিয়ালরাও তাদের সাহায্য করবেন।’

ট্যাগ: আইসিসিবর্ণবাদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ব্রাজিলে একদিনেই ৩৩ হাজার শনাক্ত, মৃত্যু ১৩শ’

পরবর্তী

করোনাভাইরাস: বিধিনিষেধ অমান্য করে সিরাজগঞ্জে চলছে গ্রাম্য মেলা

পরবর্তী

করোনাভাইরাস: বিধিনিষেধ অমান্য করে সিরাজগঞ্জে চলছে গ্রাম্য মেলা

করোনাভাইরাস: কানাডার শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর পরিকল্পনা

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT