ছয় কৃষ্ণাঙ্গ স্কুলছাত্রের সঙ্গে বর্ণবাদী আচরণের জন্য ক্ষমা চেয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। বর্ণবাদে জর্জরিত অস্ট্রেলিয়ার একটি শপিং মলে অ্যাপল স্টোরে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠে অ্যাপলের বিরুদ্ধে। স্কুলছাত্রের সঙ্গে ওই আচরণের ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সমালোচনা তৈরি হয়।
ভিডিওটি দেখে-শুনে বোঝা যায় ওই ছয় স্কুল ছাত্রকে চোর বলে সন্দেহ করে অ্যাপলের আউটলেট থেকে বেরিয়ে যেতে বলছে নিরাপত্তা কর্মীরা।
এই ঘটনার পর বর্ণবাদী আচরণের প্রতিবাদে সোচ্চার হয় সামাজিক মাধ্যম। তীব্র সমালোচনার মুখে ক্ষমা চাইতে বাধ্য হয় অ্যাপল।
ছাত্রদের সঙ্গে অ্যাপলের বর্ণবাদী আচরণের ভিডিও:







