চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশাল যাচ্ছে ১০ প্লাটুন বিজিবি

শাহীনা আজমীনশাহীনা আজমীন
১২:৩৯ অপরাহ্ন ২০, আগস্ট ২০২১
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A
ফাইল ফটো

ফাইল ফটো

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও’র সরকারি বাসভবনে হামলার ঘটনায় গোটা নগরীর রাস্তাঘাটে শুক্রবার সকাল থেকে লোকজনের উপস্থিতি ও যানবাহন চলাচল কমে গেছে। নগরজুড়ে থমথমে ভাব বিরাজ করছে। নগরীর নিরাপত্তার জন্য খুলনা, পিরোজপুর ও পটুয়াখালী থেকে ১০ প্লাটুন বিজিবি এবং ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বরিশাল যাচ্ছেন।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর নিরাপত্তার জন্য বিভাগীয় কমিশনারের কাছে নিরাপত্তা বাহিনী ও ম্যাজিস্ট্রেটের জন্য আবেদন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় জরুরি সভা করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন।

স্থানীয়রা বলছেন, বিজিবি মোতায়েনের খবরে ওই হামলার ঘটনায় দায়ের করা দুই মামলায় অভিযুক্তরা নগরী ছাড়তে শুরু করেছেন।

বুধবার রাতে সদর উপজেলা চত্বরে ব্যানার ও পোস্টার অপসারণের সময় সিটি কর্পোরেশন কর্মীদের বাধা দেয় ইউএনওর বাসভবনে দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা। পরে কর্পোরেশন কর্মীদের সাথে আওয়ামী লীগের নেতারা সেখানে গেলে ইউএনও’র সাথে বাকবিতণ্ডা হয়। রাত ১১টার দিকে নেতাকর্মীরা সড়ক অবরোধ করলে লাঠিচার্জ করে পুলিশ। এতে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে নেতাকর্মীরা। ঢুকে পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন প্রাঙ্গনে।

এসময় আনসার সদস্যরা অ্যাকশনে গেলে ৫ জন গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ৩০ নেতাকর্মী।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউএনওবরিশাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হজের ভিসা দেওয়া শুরু আজ, আগাম প্রস্তুতিতে সৌদি আরব

ফেব্রুয়ারি ৮, ২০২৬

এ বছর রোজার সময় কেমন হবে? কোন দেশে কত ঘণ্টা রোজা?

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদল, আবারও কমেছে সোনার দাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT