চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৭
অপরাধ
A A

বরিশালে হৃদয় গাজী নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

আজ শনিবার সকাল পৌনে ১০ টার দিকে স্কুলের কাছেই এই ঘটনা ঘটে । কী কারণে এই হত্যাকাণ্ড তা বলতে পারছেনা কেউ।

তার বাড়ী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়। হৃদয় নগরীর জর্ডন রোডের একটি আবাসিক কোচিং সেন্টারে থেকে পড়াশুনা করতো। ওই স্কুলের প্রধান শিক্ষিকা পাপিয়া জেসমীন জানান, তার পরিবারকে এই খবর জানানোর পর তারা বরিশালে পথে রওনা হয়েছেন।

সকালে হৃদয় রাফি নামের সহপাঠির সঙ্গে স্কুলে যাচ্ছিল। পরেশসাগর মাঠের কাছে পৌঁছানোর পর কয়েকজন যুবক তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা হৃদয়কে জাপটে ধরে কোপাতে থাকে। ঘটনাস্থলেই মারা যায় হদয়। স্কুলের অন্যছাত্ররা দ্রুত তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার হৃদয়কে মৃত ঘোষণা করেন। রাফিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন এক যুবক। বরিশালের জেলা প্রশাসকসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আবাসিক কোচিং সেন্টার ও দুর্ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্কুলছাত্র খুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নবীন-প্রবীণ শিল্পীর অংশগ্রহণে চ্যানেল অাইয়ের ‘বাংলা খেয়াল উৎসব’

পরবর্তী

রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে: প্রধানমন্ত্রী

পরবর্তী

রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান হাসপাতালে ভর্তি

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT