চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে মার্কিন দূতাবাসের মেডিক্যাল ফার্স্ট রেসপন্ডার সেমিনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২০
বাংলাদেশ
A A

ঢাকাস্থ মার্কিন দূতাবাস ২৩ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি বরিশালের আমতলীতে ২০২০ সালে তাদের দ্বিতীয় মেডিক্যাল ফার্স্ট রেসপন্ডার সেমিনার (এমএফআরএস) পরিচালনা করেছে।

সেসময় বরিশাল বিভাগের ৩০ জন এফএসসিডি কর্মকর্তা দ্বিতীয় মেডিক্যাল ফার্স্ট রেসপন্ডার সেমিনার ২০২০-এ অংশ নেন, যেটি সাম্প্রতিক এমএফআরএস-এ অংশ নেওয়া বাংলাদেশ পুলিশ সদস্যদের দ্বারা পরিচালিত হয়েছে।

পাঁচ দিনের এ সেমিনারে বরিশাল বিভাগের সাতটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) স্টেশনের ৩০ কর্মকর্তা হাতে কলমে অনুশীলনসহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেন।

এছাড়া সকল অংশগ্রহণকারীকে বাংলাদেশি কোম্পানির সরবরাহ করা চিকিৎসা সরঞ্জামসহ একটি করে জরুরি প্রাথমিক চিকিৎসা কিট দেওয়া হয়।

এসব সেমিনার জরুরি চিকিৎসা পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগের সময় ফার্স্ট রেসপন্ডার হিসেবে ভূমিকা পালনকারী এফএসসিডি কর্মকর্তাদের সামর্থ্য বৃদ্ধি করে এবং এটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্পর্কের ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের অঙ্গীকার তুলে ধরে।

প্রশিক্ষণকালীন তিন জন প্রশিক্ষকের মধ্যে দুজন ছিলেন জানুয়ারিতে বাংলাদেশ পুলিশের জন্য আয়োজিত একই রকম এমএফআরএস-এ অংশগ্রহণকারী এবং তারা “প্রশিক্ষক প্রশিক্ষণ” উদ্যোগের অংশ হিসেবে সেমিনার পরিচালনা করেন, যার লক্ষ্য নিজেদের জনবলকে প্রশিক্ষণ দেওয়া ও দক্ষ করে তোলায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সামর্থ্য বৃদ্ধি করা।

Reneta

অংশগ্রহণকারী-ও-প্রশিক্ষক এরকম একজন ৩১ জানুয়ারি সেমিনার শেষ হওয়ার অল্প কিছুদিন পরেই তার নতুন দক্ষতা প্রয়োগ করেন। তিনি গ্রিজ অথবা গ্যাস থেকে লেগেছে বলে মনে হওয়া আগুন পার্শ্ববর্তী বালু দিয়ে সঠিকভাবে নিভিয়ে দেন।

এছাড়াও নিরাপত্তা সেবার সক্ষমতা বৃদ্ধিতে জরুরী চিকিৎসা সেবায় ও প্রাকৃতিক দুর্যোগে সাড়া দেয়ায়  দূতাবাসের মেডিক্যাল ফার্স্ট রেসপন্ডার সেমিনার বাংলাদেশি নিরাপত্তা ও সরকারি কর্মকর্তাদের মতামত ও উৎকৃষ্ট উদাহরণ বিনিময়ের সুবর্ণ সুযোগ তৈরি করেছে।

সপ্তাহব্যাপী এ সেমিনার এফএসসিডি ও বাংলাদেশ পুলিশের মধ্যে একসাথে প্রশিক্ষণের এবং একে অন্যের থেকে শেখার সুযোগ তৈরি করেছে। ভবিষ্যতে যেসব এমএফআরএস সেমিনার অনুষ্ঠিত হবে, সেগুলো বাংলাদেশের বিভিন্ন সংস্থার মধ্যে এরকম সুযোগ আরো বৃদ্ধি করবে।

মেডিক্যাল ফার্স্ট রেসপন্ডার সেমিনার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর সহযোগিতা, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া আরো বৃদ্ধি করা, শক্তিশালী অংশিদারিত্বকে উৎসাহিত করা এবং একটি অবাধ ও মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার অজস্র উদ্যোগের একটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্র দূতাবাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT