বরিশালের বাকেরগঞ্জে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে খোকন নামে এক ডাকাত নিহত হয়েছে। বাকেরগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের রুহিতার পাড়া এলাকায় রোববার রাত একটার দিকে ওই ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে পুলিশ ২ টি আগ্নেয়ান্ত্র,২ টি ধারালো অস্ত্র ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে। খোকনের নামে, হত্যা, হত্যাসহ ডাকাতি, রাহাজানি সহ কমপক্ষে ২০টি মামলা রয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানান বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো.হারুন অর রশীদ।
এর আগে গতকাল রাত আটটার দিকে খোকনকে তার গ্রাম মহিষাপোতা থেকে গ্রেপ্তার করেও ডিবি পুলিশ।
এএসপি সাকেল শাহাবুদ্দিন কবির এই অভিযানের নেতৃত্ব দেন। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।










