বরিশাল বুলসের বিপক্ষে আট উইকেটের দারুণ জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস। বড় জয়ে টুর্নামেন্ট শুরু করল ঢাকা।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলকে দুরন্ত সূচনা এনে দেন সাঙ্গাকারা ও মেহেদি মারুফ।
৮৮ রানে সাঙ্গাকারা ফিরে গেলেও থেমে থাকেননি মারুফ। দলকে জয়ের বন্দরে পৌছে দিয়েই মাঠ ছেড়েছেন তিনি। ৪৪ বলে ৫টি চার ও ৫টি ছয়ে করেন অনবদ্য ৭৫ রান।
মূলত মারুফের ব্যাটিংয়েই ২৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ঢাকা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৪৮ রান করে বরিশাল বুলস। দলের পক্ষে অধিনায়ক মুশফিকুর রহিম অনবদ্য ৪৯ ও শাহরিয়ার নাফিসের ৫৫ রান করেন।










