চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালকে সহজেই হারাল কুমিল্লা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরচুন বরিশালকে ৬৩ রানে হারিয়ে বিপিএলে দাপট ধরে রাখল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সাকিব আল হাসান, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভোর ব্যাটিং ব্যর্থতায় বিপিএলে টানা দ্বিতীয় হার দেখল বরিশাল। ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বরিশাল গুটিয়ে যায় একশ’র আগেই।

মিরপুরে রাতের ম্যাচে ১৫৯ রানের লক্ষ্য আহামরি কিছু নয়। তবে কুমিল্লার বোলারদের অসাধারণ নৈপুণ্যে বরিশালের সামনে তা হয়ে যায় পাহাড়সমান। ওপেনার নাজমুল হোসেন শান্ত শেষ ব্যাটার হিসেবে আউট হন। তারপরও ৯৫ রানের বেশি করতে পারেনি বরিশাল। ১৭.৩ ওভারে অলআউট হয় তারা। শান্ত ৪৭ বলে করেন ৩৬ রান। মারেন দুটি চার।

বিপিএল ইতিহাসে কিপটে বোলিংয়ের রেকর্ডে নাম লেখান কুমিল্লার অফস্পিনার নাহিদুল ইসলাম। ৪ ওভারে মাত্র ৫ রান খরচ করেন এ তরুণ। ভাগ বসান ৬ বছর আগে করা শহিদ আফ্রিদির রেকর্ডে।

Banglabid

৪ ওভারের কোটা শেষ করা বোলারদের মধ্যে এককভাবে আফ্রিদি রেকর্ডটি ধরে রেখেছিলেন। ২০১৫ সালের আসরে সিলেট সুপার স্টারসের হয়ে বরিশাল বুলসের বিপক্ষে ৪ ওভারে ৫ রান দেন আফ্রিদি। তুলে নেন দুটি উইকেট।

মঙ্গলবার মিরপুরে নাহিদুল নিয়েছেন তিন উইকেট। ক্রিস গেইলকেও (৭) ফেরান তিনি। ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বরিশালের শুরুর তিন ব্যাটারকে ফেরান নাহিদুল। গেইলের আগে সাজঘরে পাঠান সৈকত আলী (০) ও সাকিব আল হাসানকে (১)।

তৌহিদ হৃদয় ১৯ ও নুরুল হাসান সোহান করেন ১৭ রান। তিন ব্যাটারই কেবল ছুঁতে পারেন দুই অঙ্ক। তানভির ইসলাম, করিম জানাত ও শহিদুল ইসলাম নেন দুটি করে উইকেট। শান্তকে ফিরিয়ে বরিশাল ইনিংসের শেষ পেরেকটি মারেন মোস্তাফিজুর রহমান।

Reneta

মিরপুরে সিলেটের বিপক্ষে শতরানে থেমেছিল ঢাকার ইনিংস। দিনের দ্বিতীয় খেলায়ও আভাস ছিল তেমনই। কিন্তু মাহমুদুল হাসানের গড়ে দেয়া ভিতে শেষে করিম জানাতের ছোট্ট ঝড়ে লড়াকু সংগ্রহ গড়ে কুমিল্লা। দুই রানের জন্য ফিফটি ছুঁতে না পারা জয় খেলেছেন ৩৫ বলে ৪৮ রানের ইনিংস। শেষদিকে জানাত ১৬ বলে করেছেন ২৯ রান।

টস জিতে বোলিংয়ে শুরুটা নিজেদের করে নিয়েছিলেন সাকিব-ব্রাভো। বরিশাল অধিনায়ক ২৫ রান খরচায় তুলে নেন ফ্যাফ ডু প্লেসিস ও মুমিনুল হকের উইকেট। ৪ ওভারে ৩০ রান দিয়ে সর্বোচ্চ ৩ ব্যাটারকে ফিরিয়েছেন ক্যারিবিয়ান পেস বোলিং অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।

বোলিংয়ে বরিশালকে দিনটা নিজেদের করতে দেননি ওপেনার মাহমুদুল হাসান জয়। ৩৫ বলে ৬ চার ১ ছক্কায় করেছেন ইনিংসের সর্বোচ্চ ৪৮ রান। জয় একপাশ ধরে থাকলেও অন্যপাশে ইমরুল-মুমিনুল-ডু প্লেসিসরা আসা-যাওয়ার মাঝে ছিলেন।

১৮ ওভারে ১৩৪ রানে নাহিদুল ফিরলে শহিদুল ইসলামকে নিয়ে ২৪ রানের জুটি গড়েন করিম জানাত। আফগান তারকা ১৬ বলে করেন ২৯ রান। দুইশ ছুঁইছুঁই স্ট্রাইকরেটে ব্যাটিং করা জানাত তিনটি বল মেরেছেন উড়িয়ে, ছিল একটি চারের মারও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা ভিক্টোরিয়ান্সফরচুন বরিশালবঙ্গবন্ধু বিপিএল-২০২২লিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেমিফাইনালে নাদালের প্রতিপক্ষ বের্রেত্তিনি

পরবর্তী

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল

পরবর্তী
বাবুল আক্তার এর ছবি, sunglasses পরা, বাংলাদেশি ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল

জুভেন্টাস ফুটবল দলের খেলোয়াড়রা ম্যাচের মধ্যে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর আচরণে মনে হয় না তিনি সুপারস্টার

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT