বরষের পরে আসিল ঈদ

বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে। শনিবার পবিত্র ঈদ-উল-ফিতর। এক মাস সিয়াম সাধনার পর রাজধানীসহ সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় ঈদ উদযাপনের প্রস্তুতি এরইমধ্যে শেষ হয়েছে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে চাঁদ দেখার খবর জানিয়ে শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমান।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদে বিরোধীদলের নেতা বেগম রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আলাদা আলাদা বাণী দিয়েছেন।
রাজধানীতে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের ৫টি জামাত।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






