চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরফে ক্যাটরিনাকে আঁকলেন সালমান খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ন ০২, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- বরফের মাঝে ক্যাটরিনা কাইফকে এঁকেছেন সালমান খান

বরফের মাঝে ক্যাটরিনা কাইফকে এঁকেছেন সালমান খান

অস্ট্রিয়ার বরফাচ্ছন্ন লেকের মাঝে দাঁড়িয়ে বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বরফের ক্যানভাসেই বিশালাকৃতিতে আঁকা ক্যাটরিনার মুখের হুবহু অবয়ব, যার কারিগর স্বয়ং সালমান খান! কল্পনা নয়, ঘটনা বাস্তব; প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনাকে এই উপহার সালমান দিয়েছেন মুক্তি প্রতীক্ষিত ‘টাইগার জিন্দা হ্যায়’ এর একটি গানে।

‘দিল দিয়া গাল্লান’ শিরোনামের গানটি মুক্তি পাবে শীঘ্রই। তার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ক্যাটরিনার ছবির সামনে দাঁড়িয়ে থাকা দুই শিল্পীর এই দৃশ্য। পুরো গানের মূল আকর্ষণই সালমানের হাতে আঁকা ক্যাটরিনার এই ছবি।

পরিচালক আলী আব্বাস জাফর জানান এই ছবি আঁকতে তাঁদেরকে প্রাকৃতিক রঙের ব্যবস্থা করতে হয়েছে কারণ বরফে সব রঙ বসে না। এরপর ২০ ফুট বাই ২০ ফুটের এই ছবি সালমান এঁকেছেন অনায়াসেই।

‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পাবে ২০১৭ এর ২২ ডিসেম্বর। এদিকে প্রাক্তন প্রেমিকার ছবি আঁকার খবর চাউর হবার পর বলিউড পাড়ায় আবারও সালমান-ক্যাটরিনা জুটির পুনরায় প্রেমের জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে। মিড ডে

Jui  Banner Campaign
ট্যাগ: এক থা টাইগারক্যাটরিনা কাইফটাইগার জিন্দা হ্যায়সালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানালেন বিসিবি সভাপতি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ফেসবুক-টিকটকে শিশু যৌন নির্যাতন বিষয়ক কনটেন্ট ছড়ানোর অভিযোগ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির নবনির্বাচিত সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ইমরানের স্বাস্থ্য নিয়ে বিশ্বের ১৪ কিংবদন্তি অধিনায়ক উদ্বেগ জানালেন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

এমপি নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT