চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরগুনায় আওয়ামী লীগ ও বিদ্রোহী সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বরগুনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে শহরের ক্রোক এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র শাহাদাত হোসেনের পথসভা চলাকালীন সময়ে আওয়ামী লীগ সমর্থিত কামরুল আহসান মহারাজের সর্মথকরা হামলা করে বলে শাহাদাত হোসেন অভিযোগ করেন।

অপরদিকে শাহাদাতের সর্মথকরা মিছিলসহ সদর রোডে আওয়ামী লীগের নিবার্চনী ক্যাম্প ও নৌকা প্রতীক ভাংচুর করে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, আমার শান্তিপূর্ণ পথসভায় হঠাৎ করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা হামলা করে। এসময় আমার ১০ থেকে ১২ জন কর্মী আহত হয়।

নির্বাচন কমিশনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এর সুষ্ঠু বিচার দাবি করে তিনি আরো বলেন, আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি অফিস থেকে বের হতে পারছিনা।

অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী এড. কামরুল আহসান মহারাজ বলেন, আমার কর্মীরা লিফলেট বিতরণের সময় বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেনের কর্মীরা উস্কানী মূলক বক্তব্য দিয়ে তাদের উপর হামলা করলে তিন কর্মী আহত হয়। এসময় আমার নির্বাচনী ক্যাম্প ও প্রতীক ভাংচুর করে শাহাদাত এর কর্মীরা।

সংঘর্ষের ঘটনায় বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম বলেন, হামলার ঘটনা জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচন চলাকালীন সময়ে নিরাপত্তা আরো জোরদার করা হবে বলে তিনি জানান।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্জেন্টিনায় বাস দুর্ঘটনায় নিহত ৪০

পরবর্তী

জঙ্গি আইএস’কে ওবামার কঠোর হুমকি

পরবর্তী

জঙ্গি আইএস’কে ওবামার কঠোর হুমকি

ইটভাটার প্রভাবে সিরাজগঞ্জে ফসলি জমির ব্যাপক ক্ষতি

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT