চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি বছরে চার ছবি নিয়ে আশাবাদী ববি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

বিজলী, নোলক, বেপরোয়া, বৃদ্ধাশ্রম এই চার ছবিতে অভিনয় করছেন চিত্রনায়িকা ববি। জনপ্রিয় এই নায়িকার মতে, চারটি ছবি চার ধরণের। একটির সঙ্গে অন্যটির মিল নেই। শুধু কথার কথা নয়। ছবিগুলো দর্শকরা দেখলে বুঝতে পারবেন। তবে এরমধ্যে ‘নোলক’ ছবিকেই এগিয়ে রাখছেন ববি।

চ্যানেল আই অনলাইকে ববি বলেন, আমার ক্যারিয়ারে নোলকের মতো এমন ব্যতিক্রমী গল্পের ছবিতে কাজ করিনি। নোলকের জন্য আমার অন্যরকম একটা মায়া জন্মেছে। মুক্তির পর নোলক ছবি ভালো লাগবে না, এমন দর্শক খুঁজে পাওয়া যাবে না। এটা আমি আত্মবিশ্বাস নিয়েই বলছি।

ডিসেম্বর মাস প্রায় পুরোটাই হায়দরাবাদে নোলক ছবির শুটিং করেছেন ববি। চিত্রনায়ক শাকিব ছিলেন ববির বিপরীতে। পরিচালক ছিলেন তরুণ নির্মাতা রাশেদ রাহা। ববি বলেন, নোলকের পরিচালক নতুন হলেও ভালো কাজ করেছে।

তিনি বলেন, ছবির প্রযোজকের যে টিম তারাও খুব স্ট্রং ছিল। সবকিছুই সুন্দর আর গোছানো কাজ হয়েছে। নোলকের ৭৫ শতাংশ শুটিং শেষ। বাকি আছে গান ও অল্প কিছু দৃশ্যধারণ। আগামি ফেব্রুয়ারি মাসের শেষে কিংবা মার্চে বাকিকাজ শেষ করা হবে।

এদিকে, ববির প্রযোজনায় ‘বিজলী’ ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। থার্টি ফার্স্টের রাতে ওই ছবির একটি গান প্রকাশের পর চারদিকে হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। বিশেষ করে, বিদেশি গান বাদ দিয়ে গেল থার্টি ফার্স্টে ববির পরিবেশনায় ওই পার্টি সংটি ব্যবহার করেছেন অনেকেই।

বিজলী মুক্তিতে এত দেরী কেন জানতে চাইলে ববি বলেন, মূলত ভিএফএক্সে কাজের জন্য মুক্তি দিতে দেরী হয়েছে। এই ছবিতে প্রচুর ভিএফএক্সের কাজ রয়েছে। শিগগির সেন্সরে জমা দেব।

Reneta

ববি বলেন, পুরো একটা বছর আমি বিজলী ছবির জন্য ব্যয় করেছি। কোনো কাজ করিনি। এই ছবির জন্য আমি অনেক ডেডিকেটেড। মুক্তির প্ল্যানিং রয়েছে। সেন্সর ছাড়পত্র পেলে মুক্তির তারিখ জানাবো।

এছাড়া বৃদ্ধাশ্রম নামের ছবিতে কাজ করেছেন ববি। শুটিং শেষ, শুধু এই ছবির গান বাকি আছে বলে জানান তিনি। ববি বলেন, এটা পুরোপুরি সমাজসেবা মূলক একটা ছবি। আমার সঙ্গে কাজ করেছেন এস ডি রুবেল। এটাও খুব ভালো ছবি হবে আমি মনে করি।

সবশেষে ববি জানালেন বেপরোয়া ছবির খবর। বললেন, এটা পুরোপুরি বাণিজ্যিক ধারার একটি ছবি। কলকাতার নির্মাতা রাজা চন্দ ছবিটি বানাচ্ছেন। আসছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে থাইল্যান্ড যাওয়ার কথা রয়েছে। গানের শুটিং হলেই ছবির কাজ শেষ।

ববি বলেন, চারটি ছবি একটার পর একটা মুক্তি পাবে। সবগুলো ছবি এই বছরেই আসবে। ছবিগুলো নিয়ে আমি ভীষণ আশাবাদী। প্রতিটি ছবিটি আমার লুক, গেটআপে দর্শক ভিন্নতা পাবে। এখন শুধু মুক্তির অপেক্ষা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নোলকববিবিজলীরাশেদ রাহাশাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানসহ ওই অঞ্চলের দেশগুলোর স্বার্থে রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে: পুতিন

এপ্রিল ২৭, ২০২৬

শামীমের ব্যাটিং উপভোগ করেছেন হৃদয়

এপ্রিল ২৭, ২০২৬
ইসমাইল সাকাব ইসফাহানি

যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোতে চারগুণ হামলার হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২৭, ২০২৬

যে কারণে টেস্ট দলে নতুন মুখ অমিত

এপ্রিল ২৭, ২০২৬

তাসকিন অটো চয়েজ, এবাদত উইকেট নেয়ার বিকল্প: বাশার

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT