চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ববিতার আমন্ত্রণে সাত তারকার জম্পেশ আড্ডা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ন ৩১, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A

কানাডা, যুক্তরাষ্ট্র দু-দেশে আড়াই মাসের সফর শেষে গেল ১৪ ডিসেম্বর দেশে ফিরেছেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী ববিতা। ঢাকায় ফিরে ববিতার মন ছিল বিষণ্ণ। কিছুটা ফুরফুরে মেজাজ ফিরে পেতে শনিবার রাতে চলচ্চিত্রের ঘনিষ্ঠ গুটিকয়েক মানুষদের গুলশানের বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই নায়িকা।

ববিতার ডাকে তার বাসায় ছুটে গিয়েছিলেন ছয় তারকা। ছিলেন চম্পা, ফেরদৌস, আমিন খান, বাপ্পারাজ, পপি ও পূর্ণিমা। সাত তারকা মিলে মন খুলে জমপেশ আড্ডা দিয়েছিলেন মধ্যরাত পর্যন্ত। ফাঁকে সেরেছেন নৈশভোজ। ববিতা নিজ হাতে কয়েক পদের সুস্বাদু খাবার রেঁধে খাইয়েছেন তাদের। চ্যানেল আই অনলাইকে এমনটাই জানাচ্ছিলেন চিত্রনায়ক আমিন খান।

রবিবার বিকেলে আমিন খান বলেন, অনেকদিন পর আমরা একত্রিত হয়েছিলাম। নানান গল্প, আড্ডায় অদ্ভুতভাবে সময় কেটে গেছে, টেরই পাইনি। তবে আমরা ফিল্মি আলাপ করিনি। আপা যখন ডেকেছিলেন, আগেই বলেছিলেন চলচ্চিত্র নয়, নিজের সুখদুঃখের কথা ভাগাভাগির আলাপ হবে। কথা প্রসঙ্গে ববিতা ম্যাডাম জানতে চেয়েছিল কে কি কাজ করছি। সার্বিকভাবে এই হঠাৎ আয়োজনে ববিতা আপাকে সহযোগিতা করেছেন চম্পা আপা।

আমিন খান আরো বলেন, আমরা যখন নিয়মিত কাজ করতাম তখন এমন আড্ডা প্রায়শ কারো না কারো বাসায় হতো। এখন তো এগুলো উঠে গেছে। তিনি বলেন, এ ধরণের আড্ডার দরকার আছে। এতে করে কাজের বাইরে শিল্পী কাছাকাছি যেতে পারেন। নিজেদের মধ্যে বন্ডিং দৃঢ় হয়। তার মধ্য লিজেন্ড অভিনেত্রীর পাশে যাওয়া, বসে তার কাছ থেকে দু-চার কথার উপদেশ পাওয়া চলার পথের শুভ কামনা হিসেবে কাজ করে। তাছাড়া ববিতা আপা আমাদের সবাইকে ভীষণ স্নেহ করেন। নিজের সন্তানের মত যত্ন করেছেন।

ববিতার একমাত্র সন্তান অনিক কানাডায় লেখাপড়া করেছেন। সেজন্য কয়েকমাস পরপর ছেলেকে দেখতে কানাডা যান ববিতা। তবে খোঁজ নিয়ে জানা গেছে, সহসাই দেশ ছাড়ছেন না ববিতা। কয়েকমাস তিনি দেশে থাকবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আমিন খানচম্পাববিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT