চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার পানির দানবীয় দেয়ালে বন্দী আবহাওয়াবিদ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি, পরিবেশ
A A
দানবীয় পানির স্রোত-দেয়াল-আবহাওয়াবিদ-ঘূর্ণিঝড়

প্রবল ঘূর্ণিঝড় আর বৃষ্টিতে তীব্র বন্যা যখন দানবীয় আকার ধারণ করল, সেই পানিকে আর স্বাভাবিক পর্যায়ের কিছু মনে হচ্ছিল না।

সমুদ্র থেকে টেনে আনা ঘোলা সেই জলরাশিকে মনে হচ্ছিল ভয়ানক অশুভ, অনতিক্রম্য একটি দেয়াল, যা ১৫-১৬শ’ কেজি ওজনের বড় বড় গাড়ি তুলে ফেলার, চলার পথে এলাকার পর এলাকা এক আঘাতে নিশ্চিহ্ন করে ফেলার ক্ষমতা রাখে।

অথচ মাত্র ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতার আবহাওয়াবিদ এরিকা নাভারো পেছনে এই ৯ ফুট উঁচু কলজে কাঁপানো পানির স্রোতের দেয়াল নিয়েও একেবারে শান্ত ভঙ্গিতে ক্যামেরার সামনে কথা বলে যাচ্ছেন। পরিস্থিতির ভয়াবহতা বোঝানোর জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু ছাড়া আর বিন্দুমাত্র উৎকণ্ঠা নেই তার মাঝে।

Banglabid

যদিও দেখে মনে হচ্ছে, অদৃশ্য একটি কাচের দেয়াল দিয়ে কোনোমতে আটকে রাখা হয়েছে পানির এই বিপুল স্রোতকে। যে কোনো সময় দেয়াল ভেঙে এরিকার ওপর ঝাঁপিয়ে পড়বে বন্যার পানি।

এর মাঝে দাঁড়িয়ে স্বাভাবিক স্বরে জোর দিয়ে বলছেন এরিকা: ‘পানি যদি এই ৯ ফুট সীমা পর্যন্ত চলে আসে, তাহলে বুঝতে হবে এটি একেবারেই প্রাণঘাতী পরিস্থিতি। আপনি যদি এমন অবস্থায় পড়েন, দয়া করে তক্ষুণি সেই এলাকা থেকে সরে পড়ুন!’

যে কেউ দৃশ্যটি দেখলে আঁতকে উঠবে। কিন্তু এরিকার এই শান্ত থাকতে পারার পেছনে রহস্য একটাই: তিনি নিজেকে প্রতি মুহূর্তে বুঝিয়েছেন, পেছনে থাকা ভয়ঙ্কর পানির দেয়ালটি আসল নয়, ভার্চুয়াল!

Reneta

আসলেই তাই। ‘ইমারসিভ মিক্সড রিয়েলিটি’ (Immersive Mixed Reality IMR) হিসেবে পরিচিত নতুন ধরনের প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিষয়ক টিভি স্টেশন দ্য ওয়েদার চ্যানেল তৈরি করেছে এমন একটি স্টুডিও সেট।

এই সেটে অ্যাংকরের পেছনে এবং আশপাশে সবুজ স্ক্রিন বা ক্রোমা ব্যবহার করে অত্যাধুনিক গ্রাফিক্সের সাহায্য নেয়া হয়। ন্যাশনাল হারিকেন সেন্টার থেকে পাওয়া প্রতি মুহূর্তের পূর্বাভাসমূলক তথ্য-উপাত্তকে কাজে লাগিয়ে সেই গ্রাফিক্সকে এমন ভার্চুয়াল দৃশ্যে পরিণত করা হয়, যা দেখলে যে কেউ তাকে বাস্তব ভাবতে বাধ্য।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নর্থ ও সাউথ ক্যারোলাইনায় হারিকেন ফ্লোরেন্সের আঘাতে তীব্র বৃষ্টি ও আকস্মিক বন্যায় পরিস্থিতি সর্বোচ্চ কতটা খারাপ হতে পারে এবং ওই সময় আক্রান্তদের কী করণীয়, তা বোঝাতে এরিকা নাভারোর জন্য ওই গ্রাফিক্সটি তৈরি করা হয়েছিল।

যদিও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পানি ৯ ফুট উচ্চতায় পৌঁছানোর মতো ভয়ঙ্কর অবস্থা হওয়ার কথা না। কিন্তু তারপরও সাবধানতার জন্য এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।

আবহাওয়াজনিত জরুরি কোনো পরিস্থিতিতে সম্ভাব্য অবস্থা বোঝাতে এই প্রযুক্তি এখন ব্যবহার শুরু হয়েছে, যা আবহাওয়ার খবরকে একদিকে যেমন আকর্ষণীয় করবে, তেমনি দর্শকদের জন্য পূর্বাভাসগুলো বোঝাটাও সহজ হবে।

আবহাওয়া পূর্বাভাসের অনুষ্ঠানের কিছু অংশের ভিডিওচিত্র দেখুন এখানে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় ফ্লোরেন্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজ হাতে স্কুলের রাস্তা ঝাড়ু দিলেন নরেন্দ্র মোদি

পরবর্তী

আমীর খসরুর রিট খারিজ, দুদকে হাজিরের নোটিশ ‘বৈধ’

পরবর্তী

আমীর খসরুর রিট খারিজ, দুদকে হাজিরের নোটিশ ‘বৈধ’

‘ছোটকাকু’ সিরিজের কাকু যখন কুমিল্লায় অভিনয় করেন সজল ও অর্ষা

ছবিতে সজল-অর্ষা

সর্বশেষ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT