চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার গানে বসন্তকে আবাহন

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
১০:৪৩ পূর্বাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার দালানগুলোর ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে সকালের সূর্য। বাসন্তী রঙের শাড়ি পড়েছেন মেয়েরা। খোপায় তাদের নানা রঙের ফুল। প্রকৃতিতে সাজ সাজ রব। যেন বলে দিচ্ছে ‘আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা/ কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে।’ তার ছোঁয়া লেগেছে এই এলাকার চ্যানেল আই ভবনের ছাতিম তলায়। এখানে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠান হবে। সরাসরি দেখানো হবে চ্যানেল আইয়ে। গান করবেন জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও তার সংগীত শিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারার শিল্পীরা। নাচ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা। এসেছেন আমন্ত্রিত অতিথিরা।

আজ সোমবার সকালে নির্ধারিত সময়ে শুরু হলো অনুষ্ঠান। মঞ্চে রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীরা। সবাই গেয়ে ওঠেন ‘ওরে গৃহবাসী, খোল দ্বার খোল’। শুরু হলো অনুষ্ঠান। এরপর একে একে ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে’, ‘ফাগুনের শুরু হতে শুকনো পাতা গেল ঝরে’, ‘ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া’, ‘আকাশ আমায় ভরলো আলোয়’ গানগুলো। অনুষ্ঠানের মাঝে মঞ্চে আসেন জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন। উপস্থাপক মৌসুমী বড়ুয়া আমন্ত্রণ জানান তাকে। আফজাল হোসেন বললেন, ‘এরকম সকাল আর বন্যা যদি গায়, তাহলে কে কথা শুনতে চায়! আসুন আমরা বন্যার গান শুনি।’কিন্তু গানের মাঝে মাঝেই কথা বলেছেন তারা। এই যেমন শান্তিনিকেতনের বসন্ত উৎসব নিয়ে বন্যার কাছে জানতে চেয়েছিলেন আফজাল হোসেন। বন্যা বললেন, ‘শান্তিনিকেতনে প্রথম বসন্ত উৎসব করেছিলেন সৌমেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বাইরে ছিলেন। দোল পূর্ণিমার রাতে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। সেটা ছিল দোল উৎসব। যখন রবীন্দ্রনাথ ঠাকুর তা জানতে পারলেন, তিনি খুশি হলেন। এরপর বর্ষার গান নিয়ে বর্ষা মঙ্গল অনুষ্ঠান আয়োজন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই থেকে বিভিন্ন ঋতুতে উৎসব হচ্ছে শান্তিনিকেতনে।’

রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি নিয়েও কথা বলেছেন তারা। বন্যা বললেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতেই ছবি আঁকার চর্চা ছিল। ওই সময় বিশিষ্ট ব্যক্তিত্বরা ৬ নং জোড়াসাঁকোতে আসতেন রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি দেখতে।’আজকের অনুষ্ঠানে নিজের লেখা কবিতা আবৃত্তি করেছেন আফজাল হোসেন। আরও আবৃত্তি করেছেন হাসান আরিফ। তিনি বললেন, ‘আমি রবীন্দ্রনাথের গান পড়ব।’ রবীন্দ্রসংগীত ‘তুমি একটু কেবল বসতে দিও পাশে’ আবৃত্তি করেন তিনি। আবৃত্তি শেষ হতেই তা গাওয়া শুরু করেন বন্যা। এই যুগলবন্দিতে মুগ্ধ হন সবাই।

‘রাঙ্গিয়ে দিয়ে যাও’ গানের সঙ্গে আবার মঞ্চের সামনে আসেন নৃত্যশিল্পীরা। আবির ছড়িয়ে পুরো পরিবেশকে রাঙ্গিয়ে দিয়ে যান তাঁরা। অনুষ্ঠান শেষ হলেও তার রেশ রয়ে যায় সবার মাঝে।

ছবি : এস এম নাসির ও ওবায়দুল হক তুহিন 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বসন্ত উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT