চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার অবনতি: বগুড়ায় কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৯ পূর্বাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বগুড়ার ৩ উপজেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।

জেলার সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলা উপজেলার ৩০টি ইউনিয়ন ও ২০০ গ্রামের দেড় লাখ মানুষ পানিতে আটকে দুর্ভোগ পোহাচ্ছেন।

এ কারণে ৩ উপজেলার সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় এখনো পৌঁছেনি ত্রাণ।

বগুড়ার সারিয়াকান্দিতে ৭৪টি প্রাথমিক স্কুল পানিতে ডুবে আছে। তীব্র নদী ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে আরো কয়েকটি স্কুল। উঁচু জায়গা অথবা বাঁধের উপর খোলা আকাশের নিচে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। আসন্ন প্রাথমিক সমাপনী পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন বন্যা কবলিত এলাকার শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা।

গাইবান্ধায় ঘাঘট, ব্রহ্মপুত্র, তিস্তা ও করতোয়ার পানি আবারও বাড়তে শুরু করেছে। ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার ৪৩ সেন্টিমিটার এবং ঘাঘটের পানি ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। জেলার ৭টি উপজেলার ৬২টি ইউনিয়ন দু’সপ্তাহ ধরে বন্যার পানিতে ডুবে থাকায় বন্যা কবলিত এলাকার লোকজন দুর্ভোগ পোহাচ্ছেন।

এছাড়া বন্যায় ৩৯ হাজার ৪শ ৪৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। নদী ভাঙ্গনে গত এক সপ্তাহে সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি, গোবিন্দগঞ্জ ও সদর উপজেলার সহস্রাধিক বাড়িঘর, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

Reneta

কুড়িগ্রামের চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার এবং সেতু পয়েন্টে ধরলার পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। প্লাবিত হয়ে পড়ছে নতুন নতুন এলাকা।

জেলার ৯ উপজেলার ৬৬ ইউনিয়নের ৬শ’র বেশি গ্রামের প্রায় ৬ লাখ মানুষ পানিতে আটকে আছেন। জেলা প্রশাসন থেকে এ পর্যন্ত ২শ’ ৫০ মেট্রিক টন চাল ও নগদ টাকা বরাদ্দ দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদ সীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানি বৃদ্ধির অব্যাহত থাকায় প্রতিদিনই প্লাবিত হচ্ছে জেলার ৫ টি উপজেলার নতুন নতুন এলাকা। এসব এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের পাশাপাশি দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রকোপ।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার ২৫টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিতে আটকে দুর্ভোগে আছেন। যমুনা নদীর পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT