চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
২:৪১ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

শুকনো খাবার সহ ত্রাণ সামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেছেন, সরকারের পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়-ক্ষতির মাত্রা ভবিষ্যতে কমে আসবে।

‘বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ, ‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’ এমন দুটি শ্লোগানে এবারের বিশ্ব পরিবেশ দিবস, জাতীয় বৃক্ষ রোপন অভিযান এবং পরিবেশ মেলা ও বৃক্ষমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক, বঙ্গবন্ধু অ্যওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন এবং বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুরস্কার শেষে প্রধানমন্ত্রী বলেন, মাঝে মাঝে বন্যা খুব বড় আকারে হয়, কাজেই বন্যা দুর্গত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ানোর সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। বন্যা আমাদের যেমন ক্ষতি করে তেমনি উপকারও করে। কারণ আমাদের যে ভূ-গর্ভস্থ পানির স্তর নেমে যায় এই বন্যায় সেটা রিচার্জ হয়। তাছাড়া বাংলাদেশ হচ্ছে ব-দ্বীপ অঞ্চল। বন্যায় ব-দ্বীপের ভূমিও অাবার পুর্নগঠন করে।

বন্যায় মানুষের ক্ষতিটা যেন না হয় তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, বন্যায় যেন ক্ষতি কম হয় সেদিকে লক্ষ্য রেখে নদীগুলো ডেজিং করা, পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, সেখানে বন্যা হলে বন্যার জন্য জায়গা রাখা এবং তার প্রবাহ যেন ঠিক থাকে এই ধরণের ব্যবস্থার কর্মসূচি ইতিমধ্যে সরকার হাতে নিয়েছে।

হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প দ্রুত সরিয়ে নেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। এছাড়া সরকারের নিজস্ব তহবিল থেকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ট্রাস্ট গঠনের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় যার যার দায়িত্ব পালনের ওপর জোর দেন।

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

পরবর্তী

ভারত ও নেপালে বন্যায় নিহত শতাধিক

পরবর্তী

ভারত ও নেপালে বন্যায় নিহত শতাধিক

ভারত ও নেপালে বন্যায় নিহত শতাধিক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT