বন্যপ্রাণী সংরক্ষণে তরুণদেরকে এগিয়ে এসে মূল দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে যুব-কিশোর সমাবেশে এ আহ্বান জানান তারা। সব ইতিবাচক পরিবর্তনের নায়ক তরুণদেরকে বন্যপ্রাণী সংরক্ষণে সম্পৃক্ত করলে দ্রুত সাফল্য আসবে বলে মন্তব্য আয়োজকদের।
বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে এই যুব-কিশোর সমাবেশের আয়োজন করে বন বিভাগ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। ভিডিও চিত্রের মাধ্যমে শিক্ষার্থীদের দেখানো হয় জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট বিভিন্ন কারণে কীভাবে হ্রাস পাচ্ছে বন্যপ্রাণীর সংখ্যা। আলোচনা হয় বন্যপ্রাণী সংরক্ষণের উপায় নিয়ে। এ বিষয়ে ভূমিকা রাখতে শপথ নেন যুব-কিশোররা।
বন্যপ্রাণী টিকে না থাকলে মানুষও টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেন বন বিভাগের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:
https://youtu.be/8fiiuV7WOFk








