চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যপ্রাণীর অন্যতম অভয়ারণ্য ফাঁসিয়াখালী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৮
পরিবেশ
A A

জীববৈচিত্র্যসমৃদ্ধ বাংলাদেশের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর প্রধান আশ্রয়স্থল বনভূমি। জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে বাংলাদেশের যেসকল বনভূমিকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে তার মধ্যে ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্য অন্যতম। 

পর্যটন শহর কক্সবাজার থেকে প্রায় ৪৮ কিলোমিটার উত্তরে চকরিয়া উপজেলায় ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্যটির অবস্থান। এই এলাকা একসময় চিরহরিৎ গর্জন বনের জন্য সুপরিচিত ছিল। কক্সবাজার উত্তর বন বিভাগের অধীনে অবস্থিত এ বনভূমিকে ২০০৭ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা দেয়া হয়।

চিরহরিৎ ও মিশ্র চিরহরিৎ পাহাড়ি বনভূমি হলেও বর্তমানে এ বনে প্রাচীন বৃক্ষজাতীয় উদ্ভিদ কম দেখা যায়। এই অভয়ারণ্যে গর্জন, সেগুন, তেলসুর, ঢাকিজামসহ বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা বৃক্ষের পাশাপাশি সৃজিত বাগানও রয়েছে।

বিভিন্ন প্রজাতির পাখির উপস্থিতিতে প্রাণবন্ত থাকে এই বন। বুনোহাতি কখনো একাকি, আবার কখনো দল বেঁধে বনে বিচরন করে। ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্যের আশেপাশে বেশকিছু মানববসতি গড়ে ওঠায় স্থানীয় মানুষ প্রায়ই বন থেকে বিভিন্ন ধরনের বনজ সম্পদ আহরন করে থাকে।

ফলে এখানকার জীববৈচিত্র্য বর্তমানে হুমকির সম্মুখীন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য দীর্ঘমেয়াদি সংরক্ষণ ব্যবস্থাপনা গ্রহণ করা প্রয়োজন।

ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্য বর্তমানে সহ-ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে পরিচালিত হচ্ছে। স্থানীয় জনগোষ্ঠির বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বনের উপর নির্ভরশীলতা কমিয়ে আনলে বন ও বনজ সম্পদ রক্ষার পাশাপাশি নিশ্চিত হবে বিভিন্ন বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT