চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধ হয়ে যেতে পারে দেশের সব সিনেমা হল, ১৮ মার্চ সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ণ ১৬, মার্চ ২০২০
বিনোদন
A A
পুরনো ছবি

পুরনো ছবি

করোনা ভাইরাসের বিস্তারের কারণে বন্ধ করে দেয়া হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এবার বন্ধ হতে পারে দেশের সব সিনেমা হল ও। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি প্রদর্শক সমিতি। 

সোমবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে এমনটা জানিয়েছেন প্রদর্শক সমিতির সাবেক উপদেষ্টা মিয়াঁ আলাউদ্দিন। তিনি বলেন, সিনেমা হল বন্ধের সিদ্ধান্তের জন্য প্রদর্শক সমিতির সাবেক নেতাদের সকলের সিদ্ধান্ত প্রয়োজন। তবে ব্যক্তিগতভাবে চাইছি করোনা আতঙ্ক বিরাজ করা পর্যন্ত সিনেমা হল বন্ধ থাকুক।

মিয়াঁ আলাউদ্দিন বলেন, আজকে সরকারিভাবে সিদ্ধান্ত নিয়েছে কাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুধুমাত্র করোনা প্রভাব কাটাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেখানে সিনেমা হল বন্ধ রাখার বিষয়টি সময়ের ব্যাপার মাত্র। কারণ, সিনেমা হলে লোক সমাগম বেশি থাকে। এতে করোনা বিস্তারের ভয়াবহ আশঙ্কা থাকছে। আর এমনিতেই গত সপ্তাহ থেকে করোনার আতঙ্কে দর্শক হলে আসা কমিয়ে দিয়েছে। তাই সিনেমা হল বন্ধ থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না।

করোনা ভাইরাসের প্রভাবে সিনেমা হল বন্ধ হচ্ছে কিনা জানতে চাইলে প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ও মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার নওশাদ বলেন, সিনেমা হল মালিকদের এখন কোনো সমিতি নেই। সরকারিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। তাই সিনেমা হল বন্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে সরকার। এখনো পর্যন্ত বন্ধের কোনো সিদ্ধান্ত আসেনি।

প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। ১৮ মার্চ প্রযোজক সমিতি এ বিষয়ে মিটিংয়ে বসবে। সেখানে প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত নেওয়া হবে সিনেমা হল বন্ধ রাখা হবে কিনা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভাইরাসপ্রদর্শক সমিতিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথে, খসড়া স্মারকে ১৪ দফা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আমাকে বরখাস্ত করুক: মমতা বন্দ্যোপাধ্যায়

মে ৭, ২০২৬

বৃষ্টিতেও স্বস্তি নেই, দূষণের শীর্ষে ঢাকা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ৭, ২০২৬

নৌপথে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করল সরকার

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT