চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধ হচ্ছে না ইয়াবা অাসা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৪:১৫ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৮
সম্পাদকীয়
A A
ফাইল ছবি

ফাইল ছবি

দেশজুড়ে গত কয়েক মাস ধরে চলা মাদকবিরোধী অভিযানে অন্তত তিন শতাধিক মানুষ নিহত হওয়ার পরও মাদক কেনা-বেচা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু সবচেয়ে ভয়ংকর মাদক হিসেবে পরিচিত ইয়াবার সরবরাহ বন্ধ হয়নি। আর সরবরাহ যে বন্ধ হয়নি তার প্রমাণ মঙ্গলবার দিবাগত রাতে লবণ বোঝাই কাভার্ড ভ্যান থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের ২ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনা।

১৬ মে থেকে মাদকবিরোধী অভিযান শুরুর পর এক চালানে এত বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধারের ঘটনা এটাই প্রথম। তবে কয়েক হাজার পিস করে ইয়াবা উদ্ধারের একাধিক ঘটনা বলতে গেলে প্রতিদিনই ছিল। এর কারণ অভিযানে ইয়াবার মূল সরবরাহকারীদের ধরতে না পারা।

দেশের বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে অথবা নিজেদের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে যেসব মাদক কারবারি নিহত হয়েছে; দেখা গেছে তারা ছিল ওই এলাকার মাদক সরবরাহের সাথে জড়িত। কিন্তু বড় বড় সিন্ডিকেটের মাধ্যমে যারা মাদক সরবরাহ করতো তারা অভিযান শুরু হওয়ার পর পরই অাত্মগোপনে চলে যায়। অভিযান শিথিলতার কারণে তারা এখন আবার প্রকাশ্যে আসতে শুরু করেছে।

Banglabid

আরেকটি বিষয় হলো ইয়াবা বন্ধে মিয়ানমার বাংলাদেশকে কোনো রকম সহযোগিতা করছে না। অথচ ফেনসিডিলের চোরাচালন বন্ধে ভারত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। গত ৩ আগস্ট চাঁদপুরে মাদকবিরোধী এক সমাবেশে এরকম কথা বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী।

মূলত মিয়ানমার হাজার হাজার কোটি টাকার এই কালো বাণিজ্য বন্ধে অাগ্রহী নয়। এ জন্যই সেদেশে থাকা অসংখ্য ইয়ারা তৈরির কারখানার বিরুদ্ধে বছরের পর বছর কোনো ব্যবস্থাও নেয়নি তারা। কোনো দিন নেবে বলেও মনে হয় না। তার মানে দাঁড়াচ্ছে এক্ষেত্রে বাংলাদেশকে অন্যপথ খুঁজতে হবে। মিয়ানমারের সরবরাহ লাইন বন্ধ করা গেলেই কেবল দেশকে ইয়াবার হাত থেকে পুরোপুরি মুক্ত করা সম্ভব।

মিয়ানমার থেকে ইয়াবা পাচার বন্ধে অারেক বড় বাধা নাফ নদী। সেখানে কোস্টগার্ড এবং বিজিবি তাদের মতো করে কাজ করে। তারপরও ইয়াবা পাচার বন্ধ করা সম্ভব হচ্ছে না। এর কারণ নাফ নদীর চার হাজারের বেশি মাছ ধরার নৌকা ও ট্রলার। এই সব নৌকা এবং ট্রলারই বাংলাদেশে ইয়াবা প্রবেশের মূল বাহন। এসব নৌকা বা ট্রলার নিয়ন্ত্রণে তেমন কোনো পদক্ষেপের কথা আমরা শুনিনি।

Reneta

তাই অামরা মনে করি, যতক্ষণ ইয়াবার সরবরাহ পথ বন্ধ না করা যাবে, ততক্ষণ মাদকবিরোধী অভিযান পুরোপুরি সাফল্য পাবে না। যে কোনো উপায়েই হোক না কেন; মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার প্রবেশ বন্ধ করতেই হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াবামাদকমাদকবিরোধী অভিযান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারীদের মূল্যায়ন নেই কেন?

পরবর্তী

পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৩ হাজার ৯শ’ কোটি ডলার

পরবর্তী
বাণিজ্যমন্ত্রী ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৩ হাজার ৯শ’ কোটি ডলার

সড়ক দুর্ঘটনায় আহতের স্বাস্থ্যসেবা নীতিমালার গেজেট প্রকাশের নির্দেশ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT