চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধ হচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ন ২৭, মার্চ ২০১৭
বিনোদন
A A

টিভির দারুণ জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’ বন্ধ হচ্ছে। জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান সনি এন্টারটেইনমেন্ট টেলি​ভিশনের সঙ্গে আগামী এপ্রিল মাসে এই শোয়ের উপস্থাপক হিসেবে কপিলের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তারপর এই চুক্তি নবায়নের কথা ছিল। আগের সিদ্ধান্ত অনুযায়ী চুক্তি সম্পাদনের সময় কপিল শর্মাকে ১০৬ কোটি রুপি দেওয়ার কথা ছিল। কিন্তু এখন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কপিল শর্মার সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না।

এদিকে অনুষ্ঠানটিতে কপিল শর্মা ছাড়া পুরোনো আর কেউ থাকছেন না। যে সে​লিব্রিটিদের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, তারাও নাকি এখন আসতে রাজি হচ্ছেন না। শুটিংয়ের সময় সেটে এসে কপিল দেখেন, পুরো সেট প্রায় খালি পড়ে আছে, সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কেউই আসেনি। কপিল শর্মাসহ অনুষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে সংবাদ মাধ্যমে নানা খবর প্রচার হচ্ছে। এসব নেতিবাচক খবর দেখে দর্শকরাও আগ্রহ হারাচ্ছে। ফলে অনুষ্ঠানটির টিআরপি কমে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। সব মিলিয়ে ‘দ্য কপিল শর্মা শো’র ভবিষ্যৎ​ এখন অন্ধকার।

এদিকে ২৯ মার্চ পর্যন্ত এই অনুষ্ঠানের শুটিং স্থগিত রেখেছেন ​কপিল শর্মা। তিনি আশা করছেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। ওদিকে ‘দ্য কপিল শর্মা শো’র প্রচার অব্যাহত রাখার জন্য ক্রিকেট তারকা ও টিভি উপস্থাপক নভোজিৎ​ সিং সিধু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করে সমাধানের উপায় খোঁজার চেষ্টা করছেন।

কপিল শর্মার বন্ধু আহসান কুরেশি নাকি কপিলকে ‘নাটক’ বন্ধ করে শো থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন।

শুরুতেই এই অনুষ্ঠান থেকে সরে যান সুনীল গ্রোভার। গত বৃহস্পতিবার অনুষ্ঠানের আলী আসগর ও চন্দন প্রভাকর বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। তারা কপিল শর্মার বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ তুলেছেন। এরপর রোববার ‘দ্য কপিল শর্মা শো’র ক্রিয়েটিভ ডিরেক্টর প্রীতি সিমোসও সরে যান। মিড–ডে, ইন্ডিয়ান এক্সপ্রেস, জি নিউজ।

ট্যাগ: কপিল শর্মা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন মাস্টারের মৃত্যুতে জেদ্দায় শোকসভা ও দোয়া মাহফিল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আমি দুঃখিত: এপস্টেইনের সঙ্গে কাটানো সময় নিয়ে বিল গেটস

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজনের জাতীয় কাঠামো চালু করল বাংলাদেশ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সঞ্চয়পত্রে আবার বাড়ছে সরকারের ঋণ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT