চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বন্ধু’ শেবাগের অভিযোগে কষ্ট পাচ্ছেন শোয়েব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ২০, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

‘চাকিং’ করতো বলেই নিষেধাজ্ঞা এসেছিল— ‘কাছের মানুষ’ বীরেন্দ্র শেবাগের এমন অভিযোগে দুঃখ পাচ্ছেন শোয়েব আখতার। চলতি এই ইস্যু নিয়ে আলোচনার শেষও টানতে চান তিনি। তবে বন্ধুবর ভারতের সাবেক ওপেনারকে কোনোরূপ দোষারোপ করছেন না রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

অভিযোগের জবাবে উল্টো শেবাগের প্রশংসায় মেতেছেন শোয়েব। সাবেক ওপেনার আইসিসির চেয়ে বেশি জানেন বলেও খোঁচা দিতে ছাড়েননি পাকিস্তানের সাবেক পেসার।

‘আমি চাই এই ধরনের আলোচনা থেকে তিনি বিরত থাকুন। আইসিসি এবং তার আইনের থেকেও যদি শেবাগ বেশি বুঝে থাকেন, তবে তার অভিযোগ গ্রহণ করব। সেটা তার মতামত এবং এটি নিয়ে আরকিছু বলতে চাই না।’

ভারতের সাবেক ব্যাটার শোয়েবের ব্যাপারে কড়া সমালোচনা করে কথা বললেও ছাড় দিয়েছেন পাকিস্তানি পেসার। শেবাগকে বিশ্বের অন্যতম খেলোয়াড় উল্লেখ করে বলেছেন, ‘আমার মতে শেবাগ বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। সবসময় বলে এসেছি, তিনি যখন ভারতের হয়ে খেলেছেন তখন দলের অন্যতম এবং একজন ম্যাচজয়ী তারকার ভূমিকায় থাকতেন।’

বন্ধুর থেকে এমন অভিযোগ মেনে নিতে কষ্টই হচ্ছে শোয়েবের। শেবাগকে দোষারোপ তো করেনইনি, উল্টো ভারতের সাবেক ওপেনারকে শুভ কামনা জানিয়েছেন।

‘শেবাগের সাক্ষাৎকারটি দেখিনি। অভিযোগটি দেয়ার সময় তিনি মজা করছিলেন নাকি সিরিয়াস ছিলেন, বুঝতে পারছি না। তিনি আমার খুব কাছের একজন বন্ধু। এমন বক্তব্য দেয়ার জন্য তাকে অভিযুক্ত করছি না। আমি তার ভালো চাই।’

Reneta

কি অভিযোগ করেছিলেন শেবাগ?
ভারতের সাবেক ওপেনার বলেছিলেন, শোয়েব চাকিং করতো বলে বলে গতি বা ব্যাটারকে বিভ্রান্ত করতে পারত। পাকিস্তানি পেসারের বিপক্ষে বল ছুঁড়ে আহত করার হুমকির অভিযোগও এনেছেন শেবাগ।

‘শোয়েব জানে সে কনুইতে ঝাঁকুনি দিত। জানত চাকিং করছে। অন্যথায় কেন আইসিসি তাকে নিষিদ্ধ করবে? ব্রেট লির হাত সোজাসুজি নেমে আসত, তাই তাকে মোকাবেলা সহজ ছিল। কিন্তু শোয়েবের হাত এবং বল কোথা থেকে আসবে তা অনুমান করা আপনার জন্য কঠিন।’

গায়ে বল ছোঁড়ার অভিযোগ টেনে শেবাগ যোগ করেন, ‘ব্রেট লিকে সামলাতে কখনও ভয় পাইনি। যদি তাকে দুবার বাউন্ডারি ছাড়া করতাম, তাহলে শোয়েব কি করতেন তার বিশ্বাস ছিল না। হয়ত বিমার না হলে গোড়ালি দুমড়ে-মুচড়ে ফেলানো ইয়র্কার ছাড়তেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানপেসারভারতলিড স্পোর্টসশেবাগশোয়েব
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT