চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বন্ধু’ আর্চার কাঁটায় বিদ্ধ ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ন ১৪, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

এক সময় খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯, ১৭ ও ১৫ তিন দলেই। জন্ম তার বার্বাডোজে। সেই সূত্রে এখনকার ক্যারিবিয়ান দলের অনেকেই তার বন্ধু। কিন্তু সেই বন্ধুদেরই গলার কাঁটা জফরা আর্চার। ম্যাচে তিন উইকেট নিয়ে ‘স্বদেশিদের’ কোমর ভাঙায় বড় অবদান তারই। আর্চারের সঙ্গে মার্কউড, জো রুট, লিয়াম প্লাঙ্কেট ও ক্রিস ওকসদের সম্মিলিত চাপে ২১২ রানেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবীয় ব্যাটিংয়ের প্রথম ৮ জনের মধ্যে ৬জনই বিগ হিটার। তবু শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং আক্রমণকে ২১২ রানেই আটকে দেয় ইংল্যান্ড। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ২১৩ রান।

শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজ নিয়মিত ব্যবধানে উইকেট হারায়। শুরুতে গেইল (৩৬) ক্যাচ তুলে বেঁচে গেলেও, বেশিক্ষণ টিকতে পারেনি। ক্যারিবীয় ইনিংসের একমাত্র বলার মতো বিষয় সিমরন হেটমায়ার ও নিকোলাস পুরানের জুটি। একসময় পরপর উইকেট হারানোর মুখে দুজনের পার্টনারশিপে ৮৯ রান আসে। তবে হেটমায়ার (৩৯) ফিরতেই বাকি ব্যাটসম্যানরা আর টিকতে পারেননি। পুরান সর্বোচ্চ ৬৩ রান করেন। শেষ ছয় ব্যাটসম্যানের চারজনই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

ইংল্যান্ডের পেসার ও স্পিনার দুই ধরনের বোলাররাই সাফল্য পান।

নিজের দেশের বিরুদ্ধেই বল হাতে জ্বলে উঠেন আর্চার। একসময় পরপর পুরান ও কর্টরেলকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভবনাও জাগিয়েছিলেন। আর্চারের মতোই তিন উইকেট নেন মার্ক উড। জো রুটের সংগ্রহে ২ উইকেট। রুট গুরুত্বপূর্ণ সময়ে আউট করেন হেটমায়ার ও হোল্ডারকে। ক্রিস ওকস নেন ১ উইকেট। ইংল্যান্ডের অবশ্য দুঃশ্চিন্তার যথেষ্ট কারণ থাকছে। চোট পেয়েছেন ওপেনার জেসন রয় ও অধিনায়ক ইয়ন মরগান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্চারবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

এলএনজি চুক্তিতে ‘ফোর্স মেজার’ ঘোষণা কাতারের

মার্চ ২৪, ২০২৬

২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

২৪ হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি বাজারে অস্থিরতায় মূল্যবৃদ্ধি আংশিক কমিয়েছে চীন

মার্চ ২৪, ২০২৬

ওয়ান ইলেভেনের কুশিলবরা এখন কে কোথায়?

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT