বরিশালের গৌরনদীর ছেলে অঙ্কন। ‘ডিওন চকলেট–চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ সিজন সিক্সে ৬৫ হাজার প্রতিযোগীর মধ্যে থেকে সেরা নির্বাচিত হয়েছে সে। অঙ্কন বাবা মায়ের একমাত্র সন্তান। সংস্কৃতিমনা পরিবার থেকে গান শেখার অনুপ্রেরণা পেয়েছে অঙ্কন। ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া অঙ্কন, গানের পাশাপাশি পড়াশোনাতেও ভালো। আগে কখনো এতদিন বাবা-মাকে ছেড়ে বাড়ির বাইরে থাকেনি সে। সুন্দর কিছু স্মৃতি সাথে নিয়ে কদিন পরই অঙ্কন ফিরে যাবে পরিবারের কাছে। চ্যানেল আই পরিবারকে ছেড়ে যেতে খুব খারাপ লাগছে তার। কথা হলো ‘ক্ষুদে গানরাজ’ অঙ্কনের সঙ্গে।

জেতার পর কেমন লাগছে?
খুব ভালো লাগছে। প্রথমে বিশ্বাসই হচ্ছিল না।
কার কাছে গান শিখেছ?
বাবা-মা দুজনের কাছেই।
কী ধরনের গান ভালো লাগে?
আমার ক্লাসিক্যাল গান পছন্দ।
গান নিয়ে পরিকল্পনা কী?
চর্চা চালিয়ে যাব। আরও বড় শিল্পী হতে চাই।
এতদিন স্কুলে যাওয়া হয়নি। বন্ধুদের নিশ্চয়ই খুব মনে পড়েছে?
স্কুল আর বন্ধুদেরকে খুব মনে পড়েছে। ফিরে গিয়েই বন্ধুদের সঙ্গে দেখা করব।
আর ক্ষুদে গানরাজের বন্ধুদের মনে পড়বে?
বন্ধুদের কথা খুব মনে পড়বে। এখানে আমরা সবাই বন্ধু হয়ে গিয়েছিলাম। এখান থেকে চলে গিয়েই যোগাযোগ করব সবার সঙ্গে।
গান ছাড়া আর কী ভালো লাগে?
নাটক করতে ভালোবাসি।
গান নিয়ে পরিকল্পনা কী?
গানের চর্চা চালিয়ে যাব। অনেক বড় শিল্পী হওয়ার ইচ্ছা আমার।
চ্যানেল আই অনলাইনকে সময় দেয়ার জন্য তোমাকে ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য।
ছবি : তানভীর আশিক







