অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে অবৈধ অভিবাসীদের কারাগারে বিদ্রোহ ও দাঙ্গা শুরু করেছে কারাবন্দিরা। কারাগারটিতে আগুন ধরিয়ে দিয়েছে তারা।
ফাজেল শেগানি নামের ইরানি বন্দির মৃত্যুর প্রতিবাদে একদল ইরানি বন্দি প্রথমে বিক্ষোভ শুরু করে। পরে কারাগার জুড়ে বিদ্রোহ আকারে ছড়িয়ে পড়ে।
এখনো হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। নিরাপত্তাজনিত কারণে কারারক্ষীদেরও সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া সরকারের কাছে কারাগারটির অসহনীয় পরিস্থিতি নিয়ে অসংখ্য অভিযোগ জানানো হয়। তবে সরকার কোনো ব্যবস্থা না নেয়ায় এই দাঙ্গা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন অস্ট্রেলিয়ার গ্রিনজ দলের সিনেটর সারাহ হ্যানসন।
ভিডিওতে দেখুন কারাগারের দাঙ্গা:






