চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ড সুবিধার অপব্যবহারে মামলা করেছে শুল্ক গোয়েন্দা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৭
অপরাধ
A A
শুল্ক গোয়েন্দা কার্যালয়ে বন্ড সুবিধার মামলার তদন্তের জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জুতা(ফুটওয়্যার) উৎপাদনকারী প্রতিষ্ঠান মেসার্স এসকর্ট ফুটওয়্যার লিমিটেড বন্ড সুবিধার অপব্যবহার করে ৫০ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়ায় মামলা করেছে শুল্ক গোয়েন্দা।

বৃহস্পতিবার চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি জানান, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জুন কাঁচামাল ইনভেন্ট্রির উদ্দেশ্যে হাজারীবাগের মেসার্স এসকর্ট ফুটওয়্যার লিমিটেডে গিয়ে ৫০ লাখ টাকার শুল্ক ফাঁকি উদ্ঘাটন করেন। শুল্ক গোয়েন্দা ওইদিন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করতে গিয়ে দেখতে পান, এসকর্ট ফুটওয়্যার লিমিটেড নামের প্রতিষ্ঠানটি (বন্ড লাইসেন্স নং-১০২৩/কাস-পিবিডব্লিউ/২০১৫) বন্ডেড সুবিধায় জুতা তৈরির কাঁচামাল হিসেবে ইনসোল, হার্ডনার, রিভেট, আউটসোল ইত্যাদি আমদানি করে তা দিয়ে জুতা তৈরি করে রপ্তানি না করে অবৈধভাবে অপসারণ করে খোলা বাজারে বিক্রি করেছে।
এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর শাহীন আহমেদ ও পরিচালক সাজ্জাদুল হক উপস্থিত ছিলেন।

Banglabid

মইনুল খান আরও জানান, অপসারণ করা কাঁচামালের উপর প্রযোজ্য শুল্ককরাদির পরিমাণ ৫০ লাখ ১২ হাজার ৯৭৪ টাকা ৮৬ পয়সা। বিদেশে পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের অভিপ্রায়ে এবং দেশীয় শিল্প-কারখানাকে উৎসাহিত করার জন্য বন্ডেড সুবিধার মাধ্যমে রপ্তানিযোগ্য পণ্যের কাঁচামাল বিনা শুল্কে আমদানির সুযোগ দেওয়া হয়ে থাকে বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে।

কিন্তু এই সুবিধার অপব্যবহার করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা অর্জন করছে। অন্যদিকে সরকার যথাযথ রাজস্ব হারাচ্ছে। শুল্ক গোয়েন্দা কঠোর নজরদারির মাধ্যমে বন্ড সুবিধার অপব্যবহার রোধে কাজ করে যাচ্ছে।

একইসঙ্গে বন্ড প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকাকে অনুরোধ করা হয়েছে বলেও জানান শুল্ক গোয়েন্দা অধিদফতেরর মহাপরিচালক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোনালদো রিয়ালের আত্মার আত্মা

পরবর্তী

কৃত্রিম চাল সঙ্কটের কারণ সংসদকে জানালেন বাণিজ্যমন্ত্রী

পরবর্তী
রাজধানীর কারওয়ান বাজারের চালের আড়ৎ

কৃত্রিম চাল সঙ্কটের কারণ সংসদকে জানালেন বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সংসদে নৌ-পরিবহনমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভ্যন্তরীণ নদী বন্দর থেকে আয় প্রায় অর্ধশত কোটি: নৌ-পরিবহনমন্ত্রী

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT