প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা।
শনিবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে সাড়ে ৭টার দিকে বনানীতে আসেন প্রধানমন্ত্রী।
নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর দোয়া পাঠ ও মোনাজাতে অংশ নেন শেখ হাসিনা। তিনি শহীদদের আত্মার শান্তি কামনা করেন।







