অপরাধ

বনানীতে আবারও অ্যাপার্টমেন্টে ডেকে এনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বনানীতে আবারও অ্যাপার্টমেন্টে ডেকে এনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রাজধানীর বনানীতে এবার ন্যাম ভিলেজের একটি অ্যাপার্টমেন্টে ডেকে এনে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক কলেজ ছাত্রী। ইভান নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত ইভানকে এখনও আটক করতে পারেনি পুলিশ।

বারিধারা ডিওএইচএসের মেয়ে এইচ এস সি পরীক্ষার্থীর অভিযোগ, ফেসবুকে পরিচয় হয় ব্যবসায়ী বাহাউদ্দিন ইভানের সঙ্গে। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ৪ মাস ধরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে।

ব্যবসায়ী বাহাউদ্দিন ইভান তাকে জন্মদিনে মায়ের সঙ্গে পরিচয় ও তাদের সর্ম্পকের কথা জানাবে বলে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বনানী ন্যাম ভিলেজের অ্যপার্টমেন্টে ডেকে আনে। বাসায় সেসময় কেউ ছিল না। ইভান তাকে রাতের খাবার ও নেশাদ্রব্য খাওয়ায় এবং তাকে ধর্ষণ করে।

কলেজ ছাত্রীর অভিযোগ: তার ব্যবহৃত পোশাকের ব্যাগ রেখে দিয়ে রাত সাড়ে ৩টার দিকে তাকে বাসা থেকে বের করে দেয় ইভান। এ ব্যাপারে মুখ খুললে কয়েকদিন আগে তার ধর্ষণ দৃশ্য ইন্টারনেটে প্রকাশের হুমকি দেয়া হয়। রাতেই পথচারীদের সহায়তায় থানায় আসেন ওই কলেজ ছাত্রী।

নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের হওয়া মামলাটির তদন্তভার উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনের কাছে দেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির এক কর্মকর্তা।

বনানী থানার  ডিউটি অফিসার চ্যানেল আই অনলাইকে জানান, কলেজ ছাত্রীর অভিযোগের সত্যতা খুঁজতে ন্যাম ভিলেজের সিসি ক্যামেরার ফুটেজ ও গেস্ট রেজিস্ট্রার জব্দ করেছে পুলিশ।

বনানীর রেইন ট্রি হোটেলে দুই কলেজ ছাত্রী ধর্ষণ ঘটনার মামলা চলার মধ্যেই বনানীতেই একই কায়দায় ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠলো।

অভিযুক্ত ইভানের বাবা বোরহানউদ্দিন বনানীতে হার্ডওয়্যারের ব্যবসা করেন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:কলেজ ছাত্রী ধর্ষণধর্ষণের অভিযোগবনানী ধর্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…