চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বনকর্মীদের সাহায্যে বৃক্ষ নিধন চলছে’

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
২:১৩ পূর্বাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৬
পরিবেশ
A A

কক্সবাজারের টেকনাফের শামলাপুর ও শীলখালী সমুদ্র সৈকতে প্রায় আড়াই কিলোমিটার ঝাউ বাগানের গাছ কেটে ফেলেছে একটি সংঘবদ্ধ চক্র। স্থানীয়দের অভিযোগ, বনকর্মীদের যোগসাজশে বৃক্ষ নিধন চলছে।

শুধু সৌন্দর্য নয়, প্রাকৃতিক দুর্যোগে উপকূল রক্ষায় ঢাল হিসেবে কাজ করে ঝাউগাছ। অথচ টেকনাফের শামলাপুর ও শীলখালী সমুদ্র সৈকতে প্রায় আড়াই কিলোমিটার ঝাউ বাগানে এক মাস ধরে চলছে গাছ নিধন। স্থানীয়দের ধারণা, এরই মধ্যে কাটা হয়েছে ৬০ হাজারের বেশি গাছ।

২০০৬-২০০৭ সালে বন বিভাগের অধীনে জাহাজপুরা থেকে শামলাপুর পর্যন্ত ১শ’ হেক্টর সৈকতের বালুচরে প্রায় পাঁচ লাখের মতো ঝাউগাছ লাগানো হয়। বর্তমানে এসব গাছের বয়স ৮ বছরের বেশি। স্থানীয়দের অভিযোগ, গাছ কাটার পেছনে একটি প্রভাবশালী গোষ্ঠীর জমি দখলের চক্রান্তও রয়েছে।

বন বিভাগ গাছ কাটার কথা স্বীকার করে বলছে, জনবল সংকটের কারণে ব্যবস্থা নেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কক্সবাজার উপকূলীয় বন বিভাগ কর্মকর্তা আবুল বাশার।

এর আগে ২০১১ সালে টেকনাফের খুরের মুখ এলাকায় ৩০ হাজারের বেশি  ঝাউগাছ কাটা হয়েছিল। বিষয়টি জানাজানি হলে প্রধানমন্ত্রীর নিদের্শে ৮৭ জনের নামে মামলা করেছিল বনবিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT