চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদি-শাজাহানকে দিয়ে মাদক ও সড়ক নিয়ন্ত্রণে সংসদে আলোচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

আবদুর রহমান বদিকে দিয়ে মাদক এবং শাজাহানকে দিয়ে সড়ক নিয়ন্ত্রণ কতটা সম্ভব? সংসদে এমন প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সাংসদ ফখরুল ইমাম। 

সোমবার এক সম্পূরক প্রশ্নে বিরোধী দলের এ সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন করেন: বদিকে দিয়ে মাদক নিয়ন্ত্রণ আর শাজাহান খানকে দিয়ে সড়ক কন্ট্রোল কতটা সম্ভব?

তার প্রশ্নে আরও যোগ করেন, ‘গরু-ছাগল চিনলে লাইসেন্স দেওয়া যাবে, শাজাহান খানের এই মন্তব্যে সারা দেশ তোলপাড় হয়েছিল। ওনার এক হাসি ওই সময় দেশে কী পরিস্থিতি তৈরি করেছিল। তাকে দিয়ে সরকারের কতখানি প্রতিশ্রুতি রক্ষা হবে?’

সম্প্রতি সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে শাজাহান খানের নেতৃত্বে কমিটি গঠন করার পরিপ্রেক্ষিতে এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন: অভিজ্ঞ মানুষ হিসেবে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটিতে শাজাহান খানের নাম প্রস্তাব করা হয়েছে। তাকে প্রধান করার সময় উপস্থিত কারও কোনো বিরোধিতা আসেনি। এখানে তার কোনো স্মিত হাসির জন্য কী সমস্যা হয়েছে, সেটা দেখব না।

ব্যক্তি শাজাহান নয় তার অভিজ্ঞতাকে মুখ্য ধরা হয়েছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এখানে ব্যক্তি বিষয় না। দেখা হবে তারা সড়কে শৃঙ্খলা আনতে সবাই মিলে কী সুপারিশ তৈরি করেন। এই কমিটির কাছ থেকে যতটা আশা করা হচ্ছে তার থেকে ভালো প্রতিবেদনও তো আসতে পারে।’

সড়ক দুর্ঘটনারোধে সকলকে সচেতন হতে হবে বলে সংসদে আবারও দৃঢ় উচ্চারণ করেন ক্ষমাসীনদের প্রভাবশালী এ নেতা।

Reneta

বলেন, আমরা ভিআইপি হয়ে উল্টো পথে যাই। এটা তো স্বাভাবিক বিষয় নয়। ভিআইপিরা অসাধারণ মানুষ, তারা যদি উল্টো পথে চলেন তাহলে সাধারণ মানুষ কী করবে?’

‘‘কেবল সড়ক বিভাজক দিয়ে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়। পাশে ফুটওভার ব্রিজ  থাকলেও দেখা যায়, মানুষ লাফ দিয়ে ডিভাইডারের ওপর দিয়ে রাস্তা পার হচ্ছেন। মাকে বাচ্চা কোলে নিয়েও রাস্তা পার হতে দেখা যায়। সড়কে সব থেকে জরুরি হচ্ছে শৃঙ্খলা রক্ষা করা।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরশাজাহান খানসংসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬

মাগুরায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬

ভারতীয় ৪ নাবিকের মৃত্যুর ঘটনায় রাশিয়াকে ভারতের কড়া প্রতিবাদ

জুলাই ২১, ২০২৬

দেশে নেমে লাল গালিচা সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা

জুলাই ২১, ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT