চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদি, জোসেফ, একরাম: গল্পটা ভিন্ন হতে পারতো

মৌসুমী সুলতানামৌসুমী সুলতানা
৮:০১ অপরাহ্ন ০৩, জুন ২০১৮
মতামত
A A

আম্মা আমি চলে আসবো। তাড়াতাড়ি চলে আসবো। মৃত্যুর ঠিক আগে প্রিয় মেয়ের সাথে একরামুল হকের শেষ কথা। টেকনাফের তিনবারের নির্বাচিত পৌর কাউন্সিলর একরামুল হক। তিনি মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন কিনা কিংবা তিনি ইয়াবা ব্যবসায়ি ছিলেন কিনা সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমি শুধু ভেবেছি তার মৃত্যু নিয়ে। ভেবেছি মৃত্যর আগে তার পরিবারের সাথে বলা সেই অডিও ক্লিপ নিয়ে। একজন মানুষ হিসেবে তার মৃত্যু আমাকে নাড়া দিয়েছে। রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমাকে আপরাধী করে তুলেছে। শুধু আমি নই, পুরো বাংলাদেশ কেঁদেছে সেই অডিও ক্লিপে। একটি অডিও ক্লিপ কীভাবে একটি দেশের পুরো সমাজকে-মানুষের বিবেককে নাড়া দিতে পারে-স্তম্ভিত করে দিতে পারে ,তার বড়ো প্রমাণ এই মুহূর্তে একটি অডিও ক্লিপ।

গত ১৪ মে থেকে শুরু হওয়া সারাদেশে চলমান মাদক বিরোধী অভিযানে দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। ৩ ‍জুন পর্যন্ত রাজধানী ঢাকা সহ সারাদেশে বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা ১৩১ জনে দাঁড়িয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের এই যুদ্ধকে সবাই স্বাগত জানিয়েছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে মাদকের বিস্তার ঠেকাতে এই অভিযান অনেক কার্যকর হবে বলে সবাই মনে করছে। গ্রামে এখন গোল্ডলিফ সিগারেট পাওয়া না গেলেও ইয়াবা সহজলভ্য। হাত বাড়ালেই নাকি মেলে ইয়াবা। আর সীমান্তবর্তী জেলাগুলোতেতো মাদকের বিস্তার ভয়াবহ।

এই অবস্থায় মাদক বিরোধী অভিযানে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন অনেকেই। কিন্তু একরামের একটি অডিও ক্লিপ এই অভিযানকে প্রশ্নবিদ্ধ করেছে। তারপরের দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্য দেশবাসীকে আরো ভাবিয়ে তুলেছে। বড় অভিযানে ছোটখাট ভুল হতেই পারে এমন একটি মন্তব্য কোন দায়িত্বশীল জায়গা থেকে যে করা যায় না সেতুমন্ত্রী সেটা ভুলে গিয়েছিলেন। মাননীয় মন্ত্রী, কারো মৃত্যু কোন ছোটখাট ভুল হতে পারে না।

যাই হোক বাস্তবতা হচ্ছে একরাম আর নেই। তার পরিবার একরামের মৃত্যুকে হত্যাকাণ্ড অভিযোগ করে বিচার বিভাগীয় তদন্ত দাবী করেছে। সংবাদ সম্মেলনে একরামের পরিবারের কান্না সবাই দেখেছে। এক একরামসহ সারাদেশে ১৩১ জনের মৃত্যু দেশের মাদকের বিস্তার ঠেকাতে কতটুকু কাজ করবে সেটা সময় বলে দেবে। যেখানে মাদক পাচারের রুটগুলো উম্মুক্ত।

একরামের অডিও ক্লিপ শোনার পর এক ধরনের বোবা বিষণ্ণতা আমাকে গ্রাস করেছে। আমি ভেবেছি একজন একরাম নেই। কিন্তু এমপি বদি রয়েছেন বহাল তবিয়তে। যার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে কিন্তু প্রমাণ নেই। শীর্ষ সন্ত্রাসী জোসেফ রাষ্ট্রপতির ক্ষমা নিয়ে বিদেশ পাড়ি দিয়েছেন। কিন্তু গল্পটা হয়তো ভিন্ন হতে পারতো। এমনতো হতে পারতো এমপি বদি মাদক বিরোধী অভিযানের আওতায়। জোসেফের শাস্তি বহাল। একরামের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা বিচারের আওতায় আনা যেতো। তাহলে নির্বাচনের আগে সরকারে ভাবর্মূতি বাড়তো বই কমতো না।

সব কথা হয়তো বলা যায় না । কিন্তু আগে জানতাম অডিও’র চেয়ে ভিডিও অনেক বেশি শক্তিশালী। কিন্তু শক্তির বিবেচনায় কখনো কখনো অডিও হয়ে উঠতে পারে ভিডিও’র চেয়েও বেশী শক্তিশালী। দেখা যাক, আমরা মানুষ যা বলতে পারিনি অথবা পারছিনা, একটি অডিও ক্লিপ তা পারে কিনা।

Reneta

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Jui  Banner Campaign
ট্যাগ: একরামজোসেফবদি
শেয়ারTweetPin

সর্বশেষ

নিউজিল্যান্ডকে হারিয়ে সেমির দৌঁড়ে পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

বিসিবি সভাপতির পদত্যাগ প্রশ্নে যা বললেন ফারুক

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামী নূরা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

ভারতের বিপক্ষে ‘প্রথম ফাইনালে’ নামছে উইন্ডিজ

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

ঠিকাদারকে তুলে নেওয়ার হুমকি, ছাত্রদল নেতার কলরেকর্ড ভাইরাল

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT