চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদলাতে পারে যুবাদের ক্যাম্পের ভেন্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় নির্ধারিত সময়ের একসপ্তাহ আগেই বন্ধ হয়ে গিয়েছিল অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পের দ্বিতীয় ধাপ। থমকে যাওয়া অনুশীলন কার্যক্রম সচল হচ্ছে এ মাসেই। বদলে যেতে পারে ক্যাম্পের ভেন্যু।

বিকেএসপির বিকল্প হিসেবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামকে ক্যাম্পের ভেন্যু হিসেবে বিবেচনায় রেখেছে বিসিবি। বোর্ডের গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার চ্যানেল আই অনলাইনকে জানালেন এমনই।

‘আমরা ২০ নভেম্বরের মধ্যে ক্যাম্প শুরু করবো। কোথায় করব সেটি এখনো চূড়ান্ত হয়নি। বিকেএসপি তো আছেই, সিলেটের নাম এসেছে। আলোচনার পর সিদ্ধান্ত নেব যে, কোথায় আমরা ক্যাম্পটা শুরু করতে পারি।’

২০২২ সালের যুব বিশ্বকাপ সামনে রেখে ২৮ সদস্যের দল গড়েছেন নির্বাচকরা। ধাপে ধাপে তাদের প্রস্তুত করা হচ্ছে অনুশীলন ক্যাম্পের মাধ্যমে। তৃতীয় ধাপ শুরুর আগে স্কোয়াডের স্পিনাররা পাচ্ছেন বিশেষ অনুশীলনের সুযোগ।

মিরপুরের একাডেমি মাঠে বিসিবির কোচ সোহেল ইসলাম ছয় স্পিনারকে নিয়ে শুরু করেছেন আট দিনের ক্যাম্প। ৬ নভেম্বর শুরু হওয়া বিশেষ কার্যক্রম চলবে ১৪ তারিখ পর্যন্ত। তারপর শুরু হবে দলীয় ক্যাম্প। যেটি সিলেটে হওয়ার সম্ভাবনাই বেশি।

বিকেএসপিকে নিরাপদ মনে করা হলেও সেখান থেকেই তিন যুবার শরীরে ছড়িয়েছিল কোভিড-১৯ ভাইরাস। করোনার উপসর্গ ছিল হেড কোচ নাভিদ নেওয়াজসহ আরও কয়েকজনের। এখন সুস্থ আছেন সবাই। ক্যাম্প শুরুর আগে আবার করোনা পরীক্ষা হবে সবার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নগদ’-এর সিএমও হিসেবে যোগ দিলেন কিংশুক হক

পরবর্তী

‘মায়ের সেবার শর্তে আসামির গৃহবাস’-এক যুগান্তকারী রায়

পরবর্তী

'মায়ের সেবার শর্তে আসামির গৃহবাস'-এক যুগান্তকারী রায়

করোনার ক্ষতি কাটিয়ে উঠতে উদ্যোক্তাদের পাশে এসএমই ফাউন্ডেশন

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT