চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদরেদ্দিনের শেষকৃত্যে আমেরিকা ধ্বংসের স্লোগান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ১৪, মে ২০১৬
আন্তর্জাতিক
A A

লেবাননের রাজধানী বৈরুতে দেশটির শিয়া সংগঠন হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার মুস্তাফা বদরেদ্দিনের শেষকৃত্যে অংশ নিয়েছে হাজারো মানুষ।

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলী এলাকায় সমর্থকদের বিপুল সংখ্যক সমর্থকের ভীড়ের মধ্য দিয়ে বদরেদ্দিনের কফিন নিয়ে যাওয়া হয়।

ওই সময় সমর্থকরা বিভিন্ন শিয়া স্লোগান উচ্চারণ করছিল। তাদের অনেকের মুখে আবার ‘আমেরিকা ধ্বংস হোক’ স্লোগানও শোনা যাচ্ছিল বলে জানিয়েছে বিবিসি।

বিবিসি জানায়, শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বদরেদ্দিনের মৃত্যুর জন্য ইসরাইলকে দায়ী করেছে। তবে সমর্থকদের একজনের দাবি, ‘হিজবুল্লাহর অনেক গুপ্তচর আছে।’

অন্য আরেকজন আশঙ্কা প্রকাশ করে বলেন, বদরেদ্দিন না থাকায় ‘এখন আইএস এখানে (লেবানন) চলে আসবে।’

শুক্রবার সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে এক বিস্ফোরণে নিহত হন লেবাননের শিয়া সংগঠন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার মুস্তাফা বদরেদ্দিন।

Reneta

ঘটনা নিশ্চিত করে হিজবুল্লাহ জানায়, হত্যাকাণ্ডের ওপর আগামী ‘কয়েক ঘণ্টার মধ্যেই’ প্রতিবেদন দেবে দলটি।

বদরেদ্দিনসহ হিজবুল্লাহর অন্য সদস্যদের বিরুদ্ধে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরিকে হত্যার অভিযোগ রয়েছে। ২০০৫ সালে বৈরুতে এক বোমা হামলায় নিহত হন রফিক হারিরি।

হিজবুল্লাহর আরেক শীর্ষস্থানীয় কমান্ডার ইমাদ মুগানিয়া’র জ্ঞাতি ভাই এবং ভগ্নিপতি বদরেদ্দিন। ২০০৮ সালে ১২ ফেব্রুয়ারি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয়েছিলেন ইমাদ মুগনিয়া।

এখন পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে দেশটিতে কয়েক হাজার সেনা পাঠিয়েছে হিজবুল্লাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিরিয়া যুদ্ধহিজবুল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT