চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদরুলের সর্বোচ্চ শাস্তি চাইলেন খাদিজা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৭
আদালত
A A

নিজের ওপর ভয়াবহ হামলার ঘটনা বর্ণনা করে আদালতের কাছে বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন খাদিজা আক্তার নার্গিস। রোববার দুপুরে সিলেটের মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরোর আদালতে খাদিজা এ স্বাক্ষ্য দেন।

আদালত সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ১ মার্চ মামলার যুক্তিতর্কের দিন ধার্য্য করেছেন।  দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত এই সাক্ষ্য গ্রহন চলে । এসময় বহিস্কৃত ছাত্রলীগ নেতা বদরুল আদালতে উপস্থিত ছিলেন ।

সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে পরিবারের সদস্যদের সঙ্গে আদালতে আসেন খাদিজা। পরে বিচারকের সামনে বদরুলকে চিহ্নিত করে তার বিরুদ্ধে সাক্ষ্য দেন তিনি।

সাক্ষ্যগ্রহণ শেষে আদালত থেকে বের হয়ে খাদিজা ন্যায় বিচার পাওয়ার আশাবাদ ব্যক্ত করে সাংবাদিকদের বলেন, আর কোন মেয়ের যেন এমন পরিস্থিতি না হয়। এজন্য তিনি বদরুলের সর্বোচ্চ শাস্তি কামনা করেন। তার সুস্থ্য হওয়ার পেছনে প্রধানমন্ত্রীর অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এসময় আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান বলেন, খাদিজা হত্যাচেষ্টা মামলায় মোট ৩৩ সাক্ষীর মধ্যে ৩২জন আগেই সাক্ষ্য দিয়েছেন। আজ খাদিজার সাক্ষ্য নেওয়ার পর আসামীপক্ষ সাফাই সাক্ষী দেবে না বলে সিদ্ধান্ত জানালে বিচারক যুক্তিতর্কের দিন ধার্য করেন। ১ মার্চ যুক্তিতর্ক শেষে তারা আসামীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে রাষ্ট্রপক্ষের কাছে প্রার্থনা করবেন বলে এই আইনজীবী জানান।

বদরুলের আইনজীবী অ্যাডভোকেট সাজ্জাদ বলেন, বদরুল তার দোষ স্বীকার করে খালাস পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে।

Reneta

গত বছরের ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। ঘটনার পরপরই শিক্ষার্থীরা বদরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাদিজাসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৬

জুলাই ১৪, ২০২৬
জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ | Balen Shah | Nepal | Prime Minister of Nepal

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT