প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশে ভারসাম্য ফিরে পেতে কুড়িগ্রামে তাল গাছের চারা রোপন শুরু হয়েছে। পাশাপাশি তালগাছের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করতে নেয়া হয়েছে নানা উদ্যোগ।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে এর আগেও তালগাছের চারা রোপণ করা হয়েছে। তবে, সঠিক পরিচর্যার অভাবে এর অধিকাংশই নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগের সহায়তায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবছর আবার তাল গাছের চারা রোপন ও বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এবার চারা বড় না হওয়া পর্যন্ত দেখাশুনা করার ব্যবস্থাও করা হচ্ছে। পান্ডুল ইউনিয়নে ৫শ তালগাছের চারা রোপণের এই পাইলট প্রকল্প সফল হলে অন্যান্য ইউনিয়নেও বাস্তবায়ন করা হবে।
বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারি এ উদ্যোগের পাশাপাশি প্রতিটি বাড়িতে দু’চারটি করে তালগাছ লাগানোর আহ্বান জানান সংশ্লিষ্টরা।
বিস্তারিত দেখুন শ্যামল ভৌমিকের ভিডিও প্রতিবেদনে:








