চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বজ্রপাতে মৃত ভাইকে দেখতে গিয়ে আরেক ভাইয়ের মৃত্যু!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ন ০৪, মে ২০২২
চাঁদপুর, জনপদ
A A

মোরশেদ আলম; চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর জেলার ফরিদগঞ্জে একই সময়ে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, এক ভাই বজ্রপাতে এবং অন্য ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তবে তাদের মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তাই ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক।

বুধবার সকালে উপজেলার উত্তর কাচিয়ারা এলাকায় এ মর্মান্তিক ঘটনায় একইসাথে পরিবারের দুই সদস্যকে হারিয়ে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত দুজন হলেন রুবেল হোসেন (২৬) ও সোহেল হোসেন (২৪)।

রোগীর সাথে আসা লোকজন প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রুবেল বজ্রপাতে মারা যাওয়ার পর খবর পেয়ে সোহেল ঘটনাস্থলে গেলে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মোজাম্মেল জানান, বুধবার সকাল পৌনে ৯টায় দিকে রুবেল ও সোহেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

ডা. মোজাম্মেল আরো বলেন,’প্রাথমিকভাবে তাদের মৃত্যুর কারণ আমরা নিশ্চিত হতে পারিনি। তাদের শরীরে কোনো সিম্পটমস (চিহ্ন) আমরা দেখতে পাইনি। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য মোস্টমর্টেম লাগবে। তাই আমরা তাদের মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। পুলিশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে দু’জনের মরদেহের ময়নাতদন্ত করবে। এরপর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আমরা দু’জনের মৃতদেহ উদ্ধার করেছি। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও তার স্বজনরা ছোট ভাই সোহেল’র স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার কারণে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। রুবেল’র মৃত্যুর কারণ নিশ্চিত করা জন্যে তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: দুই ভাইয়ের মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রস্তুতি চূড়ান্ত, রয়েছে সংশয়ও

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

চোখেমুখে স্বস্তির হাসি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

শক্তিশালী পাসপোর্টের শীর্ষে সিঙ্গাপুর, কতো নম্বরে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ই-ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ালো এনবিআর

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ইসলামী আন্দোলন আমিরের বাসায় যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT